নিট দিতে গিয়ে সাপের ছোবল খেলেন পরীক্ষার্থী,মেদিনীপুরে ছড়াল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি। রবিবার ছিল নিট পরীক্ষা। আর এদিন পরীক্ষা দিতে গিয়ে সাপের কাপড়ে  খেল এক পরীক্ষার্থী। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের  রাঙ্গামাটি কিরণময়ী হাইস্কুলে। এদিনের এই ঘটনার জেরে আতঙ্ক ছড়াল অভিভাবকদের মধ্যে।

রবিবার ডাক্তারি পরীক্ষা দিতে রাঙামাটি কিরণ্ময়ী হাই স্কুলে এসেছিলেন লিপ্সা সাউ । পরীক্ষা শুরুর আগে সে শৌচাগারে যায়। আর তখন তাঁকে সাপে ছোবল মারে। এরপরেই লিপ্সা সাউ চিৎকার করা শুরু করে। তড়িঘড়ি শৌচালয় থেকে বেরিয়ে আসেন তিনি।এরপরে সে পুরো ঘটনাটা বাবা-মাকে জানায়। তারাই লিপ্সাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা লিপ্সার বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করে। এরপরই বেশ কিছুক্ষণ পর ব্যক্তিগত বন্ডে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বেরিয়ে চলে যান ওই পরীক্ষার্থী। 

উল্লেখ্য, এদিনের এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে পরীক্ষার্থীরা। তবে কি করে পরীক্ষা কেন্দ্রের মধ্যে সাপ এল তা নিয়ে উঠছে প্রশ্ন।  স্থানীয়রা জানিয়েছে, ‘বর্তমানে স্কুলে চলছে গরমের ছুটি। এরফলে বেশ কয়েদিন ওই স্কুলে কেউ যায়নি। হয়তো সেইজন্যই স্কুলের মধ্যে এসেছে সাপ।‘  তবে এদিনের ঘটনা নিয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি  এই বিষয়ে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি।  

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলার পর হাইকোর্টে কুণাল, দ্রুত শুনানির আর্জি খারিজ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা