হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

চলন্ত ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ। যা দেখে স্বাভাবিকভাবেই হৃদপিণ্ড বেরিয়ে যাওয়ার মতো অবস্থা যাত্রীদের। কিন্তু ট্রেনের মধ্যে এই সাপ এল কোথা থেকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ। যা দেখে স্বাভাবিকভাবেই হৃদপিণ্ড বেরিয়ে যাওয়ার মতো অবস্থা যাত্রীদের। কিন্তু ট্রেনের মধ্যে এই সাপ এল কোথা থেকে? ফের যাত্রী সুরক্ষায় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ! জানা গিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কাটিহার–হাওড়া এক্সপ্রেসে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে একটি বিষধর কালাচ সাপকে। হাওড়ার দিকে আসছিল ট্রেনটি। যা দেখে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানিয়েছেন, নন-এসি রিজার্ভ কামরায় একটি সাইড লোয়ার বার্থের তলায় ছিল সাপটি। আচমকাই বার্থের তলা থেকে বেরিয়ে আসে সে। যাত্রীরা দেখতে পেয়েই নিরাপদে সরে যান। এরপরেই সাপটি ধীরে ধীরে ট্রেনের গেটের দিকে গিয়ে দরজার পিছনে লুকিয়ে পড়ে।

জানা গিয়েছে, খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌছনোর আগেই সাপটি লুকিয়ে পড়ে। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ট্রেনের মধ্যে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন এত অপরিষ্কার থাকবে ট্রেনের কামরা? তা নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ গতকাল রাতে সাপের উপদ্রবের কারণে রীতিমতো প্রাণ হাতে নিয়ে সফর করতে হয়েছে যাত্রীদের। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, ভারতীয় রেলের ট্রেনগুলিতে রক্ষণাবেক্ষণের অভাব কোন পর্যায়ে পৌঁছেছে! রবিবার সকালে ট্রেনটি কারশেডে গেলে সাপটিকে খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই যাত্রীরা এই ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এই নিয়ে রেলের কাছেও একটি অভিযোগ জমা দিয়েছে। উল্লেখ্য, বর্ষাকালে এমনিতেই ট্রেনের উপদ্রব বাড়ে। তার মধ্যে ট্রেনটি বিহার থেকে কলকাতার দিকে আসছিল। বর্তমানে বিহারের একটি বড় অংশ বন্যা কবলিত। তাই সেখানে স্বাভাবিকভাবেই সাপের উপদ্রব বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে এক্সপ্রেস ট্রেনগুলিতে যাত্রী সুরক্ষায় আরও বেশি নজরদারি ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন বলে দাবি করেছেন যাত্রীরা। 

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা