বড়দিনেই মরসুমের প্রথম বরফ পড়ল দার্জিলিঙে

রবিবার বড়দিনের (Christmas Day) সকালে পাহাড়ের টাইগার হিল (Tiger Hill), সিনচেল সংলগ্ন এলাকায় বরফ দেখলেন পর্যটকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মরসুমের প্রথম বরফ (Snowfall) পড়ল দার্জিলিঙে (Darjeeling)। রবিবার বড়দিনের (Christmas Day) সকালে পাহাড়ের টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় বরফ দেখলেন পর্যটকরা। বড়দিনের ছুটি কাটাতে এসে বরফ দর্শন পড়ে পাওয়া চোদ্দ আনার মত বহু পর্যটকের কাছে। এদিন বরফ দেখতে রীতিমত হুড়হুড়ি পরে যায় তাঁদের মধ্যে।

কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। ছুটি পেলে বাঙালি ঘুরতে বেরিয়ে যায় পছন্দের ডেস্টিনেশন দীপুদা’য়। দী অর্থাৎ দীঘা, পু অর্থাৎ পুরী, আর দা অর্থ দার্জিলিঙ। বড়দিনের ছুটিতে এই তিন জায়গায় ভিড় জমজমাট। দার্জিলিঙে ঘুরতে গিয়েছেন বহু মানুষ। আর এদিন মরসুমের প্রথম বরফ পড়ল শৈলশহরে। রবিবার দার্জিলিঙের টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় সকালে বরফ পড়ে। ঘুরতে এসে বরফ দেখার সৌভাগ্য হওয়ায় খুশি পর্যটকরা। অন্যদিকে বড়দিনে পর্যটকদের ভিড় জমায় কিছুটা লাভের মুখ দেখছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। বিক্রিবাটা হচ্ছে ভালই। শুধু ২৫ ডিসেম্বর নয়, আগামী কয়েকদিন আবার বরফ পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ফলে আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দার্জিলিঙ ঘুরতে এলে বরফ দেখার সৌভাগ্য হতে পারে পর্যটকদের।

উল্লেখ্য এর আগে গত বছর ডিসেম্বর ভারী তুষারপাত হয়েছিল শৈলশহর দার্জিলিঙে। ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে গোটা দার্জিলিঙ। ঘুম  ও টাইগার হিল এলাকায় সাদা বরফের মেলা দেখতে ভিড় জমান পর্যটকরা। পাহাড়ের সান্দাকফু ও চটকপুরেও পড়েছিল বরফ। পশ্চিমিঝঞ্ঝার কারণে সেই সময় তুষারপাত হয়েছিল শৈলশহরে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের