প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি, প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক!

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার সোদপুরে। প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি। পুলিশ সূত্রে খবর, আজ, বুধবার সকালে সোদপুরে ফিউচার গেট এলাকায় আচমকাই এক যুবককে ধারাল অস্ত্র হাতে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ বাদেই ওই যুবক এক তরুণীর উপর হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে অভিযুক্ত কোপাতে থাকে তরুণীকে। পরে নিজের পেটেও ওই যুবক ধারাল অস্ত্র চালিয়ে দেয়। পথচারীরা সাত সকালেই এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পথচারীরাই হাসপাতালে নিয়ে যান। যদিও কর্তব্যরত চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত যুবক।

আরও পডুন: ‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি কামদুনির দুই প্রতিবাদীর

জানা গিয়েছে মৃতার নাম গীতা দাস৷ তিনি সোদপুরের নাটাগড় এলাকার মহেন্দ্র নগরের বাসিন্দা৷ পুলিশ সূত্রে খবর, ৩৩ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে হামলাকারী যুবকের অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। দু’জনের মধ্যে প্রায়শই প্রকাশ্যে অশান্তিও হত বলে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্ত যুবকের পরিচয় এখনও জানতে পারেনি। পথচারীরা জানিয়েছেন, এ দিন সকালে সোদপুরের ফিউচার গেট এলাকায় ওই তরুণীর সঙ্গে প্রথমে অশান্তি শুরু হয় যুবকের। সেই অশান্তির মাঝে আচমকাই ধারাল অস্ত্র বের করে প্রেমিকার উপরে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত৷ এলোপাথাড়ি ভাবে ওই তরুণীকে কোপাতে থাকে সে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ