‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কামদুনি আন্দোলনের দুই পরিচিত মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল। তাঁদের বক্তব্যে উঠে এসেছে কামদুনি মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ, পাশাপাশি বারুইপুর মামলার ঘটনাতেও তাঁরা নিজেদের মত প্রকাশ করেছেন। ২০১৩ সালের কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় টুম্পা ও মৌসুমি দাবি করেছেন, ‘আমরা বিচার পাইনি। সব দোষীদের এভাবেই এনকাউন্টার করা উচিত।’

২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজছাত্রীকে অপহরণ, গণধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময় এলাকায় তীব্র প্রতিবাদ গড়ে ওঠে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পরবর্তী সময়ে টুম্পা কয়াল ও মৌসুমি কয়ালও বিভিন্ন সময়ে শাসকদলের সমালোচনা করেছেন। কামদুনি মামলায় ২০১৬ সালে নিম্ন আদালত তিন অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। পরে মামলাটি কলকাতা হাই কোর্টে গেলে মৃত্যুদণ্ডের রায় পরিবর্তিত হয়। দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকলেও বাকি তিনজনকে বেকসুর মুক্তি দেওয়া হয়।। সেই সময় তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: ‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে সামনে এনে টুম্পা ও মৌসুমি আবারও দাবি করেন, ধর্ষণ ও খুনের মতো অপরাধে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তাঁদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন, তাহলে এমন ঘটনা বাংলায় কমে যেত। ‘এনকাউন্টারে বাংলার মেয়েরা শান্তি পেয়েছে। মমতার সময়ে দোষীদের শাস্তি হলে এই ঘটনা ঘটত না।’ তৃণমূল সরকার দোষীদের আড়াল করেছেন! এমনই অভিযোগ করেছেন মৌসুমি।

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে