মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফরে কিঞ্চিৎ পরিবর্তন

মুখ্যমন্ত্রী ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা সফরে গেলেও ৫ তারিখের পরিবর্তে পরিষেবা প্রদানের অনুষ্ঠানটি ৩ তারিখ হবে। দিঘার পরিবর্তে খেজুরিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এপ্রিল মাসের শুরুতেই পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সফরে কিছু পরিবর্তন ঘটেছে। তিনি নির্দিষ্ট দিনে পূর্ব মেদিনীপুর জেলায় গেলেও সেখানে তাঁর কর্মসূচীর কিছু পরিবর্তনের কথা জানিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অখিল গিরি(Akhil Giri) ও বিপ্লব রায় চৌধুরি, যারা ওই জেলা থেকেই নির্বাচিত হয়েছেন। প্রথমে জানা গিয়েছিল, আগামী ৩রা এপ্রিল থেকে ৬ই এপ্রিল এই চারদিন জেলা সফরে থাকবেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখ বিকেল নাগাদ তাঁর দিঘায়(Digha) আসার কথা ছিল। ৪ তারিখ ছিল দলীয় সভা। ৫ তারিখ বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করে ৬ তারিখ কলকাতা ফিরবেন, এমনটাই আগে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানেই কিছু পরিবর্তন ঘটেছে।

আরও পড়ুন মমতার বাংলাই সব থেকে নিরাপদ, ফ্ল্যাট বিক্রি তুঙ্গে কলকাতায়

রাজ্যের দুই মন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ এপ্রিলই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে ৫ তারিখ দিঘায় যে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করার কথা ছিল সেটা এগিয়ে এনে ৩ তারিখ করা হয়েছে। একই সঙ্গে সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল দিঘায়। সেটা হবে খেজুরির(Khejuri) ঠাকুরনগরে। ৩ তারিখ মুখ্যমন্ত্রী সরাসরি কলকাতা থেকে এই ঠাকুরনগরেই আসবেন এবং সেখানে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর দিঘায় রাত্রিবাস করে পরের দিন ৪ তারিখ দলীয় কর্মীসভায় যোগদান করবেন। তার পরে মুখ্যমন্ত্রী কি কর্মসূচি রেখেছেন তা এখনও জানা যায়নি। তবে তিনি নন্দীগ্রামে যেতে পারেন বলেই সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তাজপুর বন্দরের নির্মাণস্থল এলাকা পরিদর্শনেও যেতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি জেলায় দলের নেতা থেকে বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকও করতে পারেন বলে জানা গিয়েছে সূত্রে। এবারের সফরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে পরিষেবা প্রদানের পাশাপাশি একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫