আদিবাসীদের ডাকা বনধ ও রেল অবরোধ, প্রভাব একাধিক জেলায়

মোট ৬ দফা দাবিতে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল কুড়মিদের আদিবাসী মর্যাদা না দেওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ভোটগ্রহণের দিন। সেই নির্বাচনের জন্য এদিনই মনোনয়ন দাখিলের শেষ দিন। অথচ এই দিনেই ভারত বনধ(Bharat Bandh) ডেকে বসে আছে আদিবাসী সেঙ্গেল অভিযান(Adivasi Sengel Abhiyaan) নামের একটি সংগঠন। মোট ৬ দফা দাবিতে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে এই সংগঠনটি। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল কুড়মিদের(Kurmi) আদিবাসী মর্যাদা না দেওয়া। এই বনধের জেরে রাজ্যের সামগ্রিক জনজীবনে সে ভাবে প্রভাব না পড়লেও রাজ্যের বেশ কিছু জেলায় তার প্রভাব পড়েছে। কেননা ওই সব জেলায় বনধের সমর্থকেরা রাস্তা ও রেল অবরোধ(Road and Rail Block) শুরু করেছেন। আর তাতেই ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার মানুষ। একই সঙ্গে চিন্তা হয়ে দেখা দিয়েছে, এই অরোধের জেরে অনেকেই রাস্তায় হয়তো আটকে যাবেন ও তাঁদের মনোনয়ন দাখিল করতে পারবেন না।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবারও শুভেন্দুর মামলা হাইকোর্টে, দ্বারস্থ কমিশনও

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধ ও রেল অবরোধের জেরে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ ভালই প্রভাব পড়েছে। এদিন সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়ার সাঁতুড়ির মধুকুণ্ডা স্টেশনে রেল অবরোধ করেন আদিবাসীদের। তাঁদের হাতে ছিল আদিবাসীদের বিভিন্ন অস্ত্র, ধামসা-মাদল। এই অবরোধের জেরে আদ্রা ডিভিশনে রেল চলাচলে ব্যপক প্রভাব পড়েছে। শুধু দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনেই সব মিলিয়ে মোট ৩৮টি ট্রেন বাতিল বা সময়সীমা বদল করা হয়েছে। রেল অবরোধ হয়েছে ডালখোলা স্টেশনেও। দোকানপাট বাজার খোলা থাকলেও বেসরকারি বাস চলাচলেও সামান্য প্রভাব। একই ছবি বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু অংশে। বনধের আংশিক প্রভাব পড়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরেও। কিছু কিছু জায়গায় বেসরকারি বাস পরিষেবাও অমিল।

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী