গাছে পেরেক নয়, পথে নেমে তরুণদের পরিবেশ সচেতনতার অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন একদল সচেতন যুবক। নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাথনা স্টেশন, ঘোড়ালিয়া ও ফুলিয়া অঞ্চলে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর বিরুদ্ধে শুরু করা হয়েছে এক অভিনব উদ্যোগ। “গাছে পেরেক নয়”—এই স্লোগানকে সামনে রেখে তারা গাছের গায়ে লাগানো পোস্টার, ব্যানার ও বিভিন্ন বিজ্ঞাপন খুলে দিচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন। প্রায় দু’মাস আগে শুরু হওয়া এই উদ্যোগে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রায় দশজন যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নিজেদের কাজের ব্যস্ততার মাঝেও সপ্তাহে এক-দু’দিন সময় বের করে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ বিজ্ঞাপন লাগানোর জন্য গাছে পেরেক ঠোকার ফলে গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়, যা ধীরে ধীরে গাছকে দুর্বল করে তোলে।

এই প্রসঙ্গে যুবকদের আরও দাবি, নির্বাচন সামনে আসলেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার গাছে পেরেক দিয়ে লাগানোর প্রবণতা আরও বেড়ে যায়। তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে সরাসরি কথা বলে গাছের গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন এবং বিকল্প উপায়ে প্রচারের আহ্বান জানাবেন।এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই যুবকদের এই পরিবেশবান্ধব কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন ।অপরদিকে একই ধরনের পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরতে বাংলাদেশের কুড়িগ্রামেও অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গ্রিন ভয়েস’ নামে একটি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, গাছে পেরেক ঠোকার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। পেরেকের আঘাতে গাছের ভেতরের রস চলাচলে সমস্যা তৈরি হয়, ফলে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং একসময় মারা যাওয়ার ঝুঁকি থাকে। এটি শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বরং শহরের সৌন্দর্যও নষ্ট করে।তারা আরও বলেন, গাছেরও জীবন আছে এবং তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। “গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন”—এই স্লোগান সামনে রেখে তারা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে রাজনৈতিক দল, চিকিৎসা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারসহ বিভিন্ন সংস্থাকে গাছে লাগানো বিজ্ঞাপন দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।পরিবেশবিদদের মতে, এ ধরনের ছোট ছোট উদ্যোগই বৃহত্তর পরিবেশ রক্ষার আন্দোলনকে শক্তিশালী করে তোলে। শান্তিপুরের যুবকদের এই উদ্যোগ এবং কুড়িগ্রামের মানববন্ধন প্রমাণ করে, সচেতনতা ও দায়িত্ববোধ থাকলে সাধারণ মানুষই পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা