টাকার বিনিময়ে ভোট! জিতেন্দ্র’র বিরুদ্ধে পোস্টার আসানসোলে

জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এই পোস্টার নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি। যদিও টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছেন জিতেন্দ্র। আবার তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু এই ঘটনার জেরে জানিয়েছেন, ‘জিতেন্দ্র জিততে পারবে না জেনেই এখন টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে।’  

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের ৪টি পুরনিগমের নির্বাচন। সেই পুরনিগমগুলির মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোলও। সেখানে এখন নির্বাচনী প্রচার কার্যত পুরোদমে চলছে। শাসক তৃণমূলের সঙ্গে সেখানে প্রচারের দৌড়ে রীতিমত পাল্লা দিচ্ছে বিরোধী বাম ও বিজেপি। ২০১৪ ও ২০১৯ এই দুই সালে লোকসভা নির্বাচনে আসানসোল থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। সেই বাবুল এখন তৃণমূলে। স্বাভাবিক ভাবেই বিজেপির শিবির এখন বেশ কিছুটা অগোছালো হয়ে পড়েছে। তবুও গেরুয়া শিবির আশাবাদী এই শহরের পুরবোর্ড দখল করার বিষয়ে। কিন্তু তাঁদের এবার বিড়াম্বনার মধ্যে ফেলে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, যিনি শুধুই তৃণমূলের প্রাক্তন বিধায়কই নন, আসানসোল শহরের প্রাক্তন মেয়রও। যদিও এখন তিনি আছেন বিজেপিতে, হয়েছেন প্রার্থীও। এবার সেই জিতেন্দ্রর বিরুদ্ধেই আসানসোল শহরে পোস্টার পড়ল ২ হাজার টাকার বিনিময়ে মহিলাদের ভোট কিনছেন তিনি, এমনই অভিযোগ সহ।

শুক্রবার আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণডাঙাল এলাকায় বেশ কিছু বাড়ি ও দোকানের দেওয়ালে পোস্টার দেখা যায় যাতে বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় মহিলা ভোটারদের ২ হাজার টাকা করে দিচ্ছেন জিতেন্দ্র। বিনিময়ে তাঁদের বলছেন তাঁকে ভোট দেওয়ার জন্য। এই ওয়ার্ড থেকেই এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন জিতেন্দ্র। স্বাভাবিক ভাবেই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এই পোস্টার নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি। যদিও টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছেন জিতেন্দ্র। তাঁর অভিযোগ, টাকা দেওয়ার কালচার বিজেপির নেই, তৃণমূলের আছে। আবার তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু এই ঘটনার জেরে জানিয়েছেন, ‘আমাদের কোনও প্রার্থীকে টাকা দেওয়া হয়নি। প্রার্থীরাও কোনও ভোটারকে টাকা দেওয়ার কথা ভাবেন না। আমাদের প্রার্থীরা এমনিতেই জিতবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে ভোট দেবে। জিতেন্দ্র জিততে পারবে না জেনেই এখন টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে।’  

এদিন যে পোস্টার দেখা গিয়েছে তা লেখা ছিল হিন্দিতে। তাতে বলা হয়েছে, ‘প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ২০০০ টাকা দিয়ে ভোট কিনছেন। ২০০০ টাকা দিয়ে স্থানীয় মহিলাদের ভোট কিনেছেন তিনি। ভোটের পরেও টাকা দেওয়া হবে।’ যদিও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছেন জিতেন্দ্র। উল্টে তিনি এখন এই ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে বলে অভিযোগ তুলেছেন।

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে