এই মুহূর্তে

নাবালিকা পুত্রবধূকে মানতে নারাজ, বাবা-মাকে বেধড়ক মার গুণধর ছেলের

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে বিয়ে করে বাড়িতে এনেছে ছেলে, কিন্তু বয়স কম হওয়ায় পুত্রবধূকে মানতে নারাজ বাবা-মা। প্রতিবাদ করায় বাবা-মাকে বেধড়ক মারের অভিযোগ গুণধর ছেলের বিরুদ্ধে। অতিষ্ঠ হয়ে গাইঘাটা থানায় দ্বারস্থ হলেন আক্রান্ত বাবা-মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে ছেলে অর্ক মণ্ডল এবং নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ৩১ জানুয়ারি রাতে ২২ বছরের অর্ক মণ্ডল তাঁর প্রেমিকা তথা ১৫ বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে করেন। আইনি বিপাকে পড়ে যাওয়ার ভয়ে নাবালিকা পুত্রবধূকে মানতে চাননি অর্কর বাবা-মা। ধৃত অর্কর বাড়ি গাইঘাটা থানার ঠাকুরনগরের শিমুলপুর বৈদ্যবাড়ি মোড়ে। 

এরপরেই ছেলে তাঁদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ধৃতের বিরুদ্ধে নাবালিকা বিবাহ ও মারধরের অভিযোগে ধারায় মামলা রুজু করেছে গাইঘাটা থানার পুলিশ। সোমবার তাঁকে বনগাঁ আদালতে তোলা হয়েছিল। তবে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে পুলিশের হাতে গ্রেফতারের পরেও অভিযুক্ত ওই তরুণের মধ্যে কোনও অনুশোচনা নেই। উল্টে গাইঘাটা থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় অর্ক জোরে জোরে বলতে থাকেন, ‘এমন বাবা-মা যেন কারো না হয়।’

জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি রাতে অর্ক ১৫ বছরের এক নাবালিকাকে বিয়ে করেন। অভিযোগ, এই বিয়েতে অর্ককে প্ররোচিত করেছেন নাবালিকার বাবা। এরপর বিয়ে করে নববধূকে বাড়িতে ফেরেন অর্ক। নববধূর সাজে নাবালিকা পুত্রবধূকে দেখে ছেলের বিয়ে নিয়ে আপত্তি তোলেন অর্কর বাবা-মা। নাবালিকা বিয়ে আইনের চোখে দণ্ডনীয় অপরাধ বলে ছেলেকে বোঝান তাঁরা। কিন্তু তাঁদের কোনও পাত্তা দেয়নি অর্ক। এরপর ক্ষিপ্ত হয়েই বাবা-মাকে আক্রমণ করেন অর্ক। ব্যাপক মারধর করেন। আর আক্রান্ত অবস্থাতেই গাইঘাটা থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি। ছেলের বিরুদ্ধে নাবালিকা বিয়ে-সহ মারধরের অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরেই রবিবার রাতে অভিযুক্ত অর্ককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে অর্কর নাবালিকা বধূকে উদ্ধার করে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে হোমে পাঠানোর হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ