বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ‘কীর্তিমান’ ছেলের, ভাইরাল ভিডিও

কীর্তিমান ছেলে তার বাবাকে নৃশংস ভাবে মারধর করছে। খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর তারপর মাটিতে টানতে টানতে বের করে দিচ্ছে বাড়ি থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে গুণধর। বৃদ্ধ বাবাকে করছে বেঢড়ক মারধর। ধাক্কা দেওয়া, মাটিতে ঠেলে ফেলে দেওয়া বাদ নেই কিছুই। এখানেই শেষ নয়। তারপর মাটিতে টেনে হিঁচড়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবাকে। এমন জঘন্য ঘটনা হয়েছে ভাইরাল। আর তা হতেই এলাকা জুড়ে দেখা গিয়েছে তীব্র চাঞ্চল্য। জমা হয়েছে ক্ষোভ। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার।

হলদিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডেই থাকেন আক্রান্ত ও ‘কীর্তিমান’ ছেলে। অভিযুক্ত ছেলের নাম সঞ্জয় মিস্ত্রি। আক্রান্ত বৃদ্ধ মন্টু মিস্ত্রি। অভিযুক্ত হিন্দুস্তান ইউনিলিভারে কর্মরত। আক্রান্ত হলদিয়া রিফাইনারের অবসরপ্রাপ্ত কর্মী। ভাইরাল হওয়া ভিডিও (VIRAL VIDEO) দেখে সকলের দাবি অভিযুক্তকে গ্রেফতারের (ARREST)। দাবি উঠছে কড়া শাস্তির। আক্রান্ত বৃদ্ধের বয়স আনুমানিক ৭০।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, কীর্তিমান ছেলে তার বাবাকে নৃশংস ভাবে মারধর করছে। প্রথমে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর তারপর মাটিতে টানতে টানতে বের করে দিচ্ছে বাড়ি থেকে। আর অভিযুক্তকে এই নৃশংস অত্যাচারে বাধা দিচ্ছেন ১ মহিলা ও ১ পুরুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলে একই বাড়িতে বাস করতেন। উল্লেখ্য, আদালতের নির্দেশ বাড়ি থেকে ছেলে- মেয়ে তাদের বাবা- মাকে বার করে দিতে পারেন না। আর এই মারধর শাস্তিযোগ্য অপরাধ, তা বলাই বাহুল্য। এলাকা জুড়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়। এই ভিডিও ক্রমশ ছড়িয়ে পড়ছে নেট মাধ্যমে। উঠছে কড়া শাস্তির দাবি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের