দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পুশব্যাক সিদ্ধান্ত ভুল’, ৪ সপ্তাহের মধ্যে মেয়েকে দেশে ফেরানোর রায় শুনে খুশি সোনালির বাবা

নিজস্ব প্রতিনিধি: চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনতে হবে বীরভূমের বাসিন্দা সোনালি বিবিকে। যাঁকে গত ১৮ জুন ‘পুশ ব্যাক’ মামলায় স্বামী-পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গত ২ দশক ধরে দিল্লিতে থেকে জীবিকা নির্বাহ করছিলেন সোনালি বিবি। সেখানে কাগজকুড়ুনি এবং পরিচারিকার কাজ করে দিন চলত তাঁদের। কিন্তু গত ১৮ জুন আচমকাই বাংলা দেশি তাদের আটক করে দিল্লি পুলিশ, এরপর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও তাঁকে তাদের গ্রেফতার করা হয়েছিল। এই মূহুর্তে সোনালি বিবি ৯ মাসের গর্ভবতী। সোনালির আইন জীবির দাবি, সোনালি বরাবরই বীরভূমের বাসিন্দা। তিনি বাংলাদেশি হতেই পারেন না।

এমনকী প্রমাণ হিসাবে জমির নথি, সোনালির বাবা এবং ঠাকুরদার ভোটার কার্ডও জমা দেওয়া হয়। কিন্তু দিল্লি পুলিশ দাবি করেছেন, সোনালিরা আদৌ ভারতীয় নন। এরপরেই সোনালির বাবা কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। গত তিন মাস মেয়ের চিন্তায় ঘুম আসেনি তাঁর। অবশেষে কেন্দ্রের নির্দেশ খারিজ করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এই মামলার প্রেক্ষিতেই রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। যেখানে বলা হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে সোনালি এবং তাঁর পরিবারকে। সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। কেন্দ্রকে অবিলম্বে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে।

চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনতে হবে সোনালি বিবিকে। আর সংবাদমাধ্যম মারফত এই খবর পেয়ে খুশি সোনালি বিবির বাবা ভদু শেখ। ঘরের মেয়ে ফিরছে, এই কথা শুনেই স্বস্তি পাচ্ছেন তিনি। সোনালির গ্রেফতারের কথা শুনেই রাতের ঘুম উড়েছিল সোনালির বাবা ভদু শেখের। নাতি নাবালক, অন্তঃসত্ত্বা মেয়ে বিদেশে বিপদে রয়েছেন, একথা ভেবে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কোর্ট কাছারি করেই তাঁর দুমাস কেটেছে. নাতির জন্ম বাংলাদেশে হলে তাঁর নাগরিকত্ব নিয়েও সমস্যা হতে পারে, এই আশঙ্কাও করেছিলেন তিনি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সাহায্য নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। এবং আগামী ৪ সপ্তাহের মধ্যেই মেয়েকে কাছে পাবেন তিনি। আনন্দ প্রকাশ করে সোনালির বাবা ভদু বলেছেন, ‘এখনও বিস্তারিত অর্ডার জানি না। হয়তো বিকেল নাগাদ হাতে পাব। তবে আদালতের রায়ে আমরা অত্যন্ত খুশি।’ মেয়ের দ্বিতীয় সন্তানের জন্ম হবে ভারতেই, এতেই তিনি খুশি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ