কলকাতার উপকন্ঠ সোনারপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার,৩ মহিলা সহ গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধি,সোনারপুরঃ কলকাতার উপকন্ঠ সোনারপুর থেকে বিপুল পরিমাণ গাঁজার সন্ধান পেল পুলিশ। গোপন সূত্রে ও সোর্স মারফত খবর পেয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রায় ৫০ কেজি গাঁজা সহ মোট ৬ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার(Sonarpur P.S.) পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই মালদহের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের লক্ষ্য ছিল মালদহ থেকে গাঁজা নিয়ে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তা বিক্রি করা। আগাম খবর পেয়ে আগে থেকেই কালিকাপুর এলাকায় নজরদারি চালাচ্ছিল সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। মঙ্গলবার শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে এসে ধৃতরা কালিকাপুর স্টেশনে(Kalikapur Station) নামেন। সেখান থেকে কালিকাপুরেরই একটি ফাঁকা জায়গায় রাস্তার ধারে গাঁজা হস্তান্তরের পরিকল্পনা ছিল। সেই সময়ই অভিযান চালিয়ে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষকে একসঙ্গে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা বিভিন্ন জায়গায় বিক্রির পরিকল্পনা ছিল। উদ্ধার করা গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হওয়া ৬ জনকে আজ বুধবার আলিপুর আদালতে (Alipur Court)পেশ করা হয়। পুলিশ গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে। এর আগে মালদা থেকে এসে কলকাতায় নিউমার্কেটে এলাকায় ব্রাউন সুগার তৈরি করে তা পাচার করার মূল পাণ্ডা সহ একাধিক জনকে গ্রেফতার করে পুলিশ। মালদা এলাকায় ক্রমাগত জাল নোট মাদক পাচারকারীদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ। এখন মালদা থেকে অপরাধীরা রাজ্যের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে মাদক কারবারকে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?