‘ভোট শেষ, তাও বুথে কেন?’ রূপার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কমিশনে নালিশ লাভলির

ভোট শেষ হওয়ার পরেও বুথে কেন? এবার প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন লাভলি। ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে থানা এবং কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনাপুরের বিদায়ী বিধায়ক লাভলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে দুই দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল। সেই নিয়েই এখন ‘পাখির চোখ’ গোটা দেশের। তবে ভোট মিটতেই রণংদেহী মেজাজে সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। ভোট শেষ হওয়ার পরেও বুথে কেন? এবার প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন লাভলি। ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে থানা এবং কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনাপুরের বিদায়ী বিধায়ক লাভলি। গত বুধবার রাতে এই অভিযোগকে কেন্দ্র করে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাহেবপুর এলাকায় চরম অশান্তির সৃষ্টি হয়েছিল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন শাসকদলের নেতা-কর্মীরা। লাভলি মৈত্রর দাবি, নিয়ম ভেঙে রূপা গঙ্গোপাধ্যায় ভোটের শেষে বুথে প্রবেশ করেছেন।

এটা তাঁর এক্তিয়ারের বাইরে। ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লাভলি। তাঁর অভিযোগ, বুধবার (২৯ এপ্রিল) কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আচমকাই বুথে প্রবেশ করতে দেখা যায় রূপা গঙ্গোপাধ্যায়কে। নিয়ম অনুযায়ী, ভোট শেষ হওয়ার পরে এভাবে বুথে ঢোকার এক্তিয়ার নেই কারো। এই অভিযোগ তুলেই ভোটের দিন রূপার বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

এরপর বিজেপি প্রার্থীকে বাধা দিলে পরিস্থিতি মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভ কারীদের ওপর লাঠিচার্জ করে, যার ফলে কয়েকজন তৃণমূলকর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ শাসকদলের। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন লাভলি। তিনি প্রশ্ন তুলেছেন, ‘কোন উদ্দেশ্যে বিজেপি প্রার্থী ভোট শেষ হওয়ার পরেও বুথে ঢুকেছিলেন? এই ঘটনায় নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে। আমরা নির্বাচন কমিশন ও সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছি।’ দলীয় কর্মীদের উপর বেধড়ক মারধরেরও অভিযোগ তুলেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে বিজেপির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট