ক্ষমতার দম্ভ! ‘মিঠাই রানি’কে শুনানির লাইনে দাঁড়ানোর নির্দেশ BDO সাহেবের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত শুনানি ঘিরে বিতর্কে জড়ালেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। অভিযোগ, শুনানির দিন সাধারণ নাগরিকদের জন্য নির্ধারিত লাইনে না দাঁড়িয়ে তিনি সরাসরি সহকারী নির্বাচনী আধিকারিক (AERO)-র কাছে পৌঁছে যান। এমনকি তাঁকে দেখে সংশ্লিষ্ট AERO নিজের চেয়ার ছেড়ে দেন বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন প্রশাসনের শীর্ষ আধিকারিক।

মঙ্গলবার ছোট জাগুলিয়ার ITI কলেজে অনুষ্ঠিত এসআইআর শুনানি শিবিরে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। অভিনেত্রী দাবি ভোটার তালিকায় তার বাবার নামের বানান ভুল ছিল এবং সেই সংশোধনের জন্য প্রয়োজনীয় নথি নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তবে শুনানিতে উপস্থিত সাধারণ মানুষের একাংশের অভিযোগ, অভিনেত্রী লাইনে না দাঁড়িয়ে সরাসরি শুনানির ঘরে প্রবেশ করেন এবং সেখানে নথিতে স্বাক্ষরও করেন।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতি মামলায় ইডি ‘মিডলম্যান’ প্রসন্নর ৫৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল, টার্গেটে বিধায়ক জীবনকৃষ্ণ

ঘটনাকে কেন্দ্র করে চর্চা শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও রাজীব দত্ত চৌধুরী। তিনি ভিআইপি ট্রিটমেন্টের অভিযোগে কড়া অবস্থান নেন। AERO- কে স্পষ্ট ভাষায় নির্দেশ দেন, ভবিষ্যতে কাউকে লাইনের নিয়ম ভেঙে ঢুকতে দেওয়া যাবেনা। একই সঙ্গে অভিনেত্রীকেও জানিয়ে দেন, সকলের জন্যই নিয়ম এক কেউ ব্যতিক্রম নন কিছুক্ষণ তর্কাতর্কির পর শেষ পর্যন্ত বিডিও নিজেই ফর্মে স্বাক্ষর করে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেন।

শুনানি শেষে অভিনেত্রীর নিরাপত্তারক্ষী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী, যেমন বিশেষ সুবিধা পান সৌমিতৃষাও একজন সেলিব্রিটি হিসেবে সেই সুযোগ পেতেই পারেন। যদিও সৌমিতৃষা নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। পুরো ঘটনাটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ বিডিও-র ভূমিকার প্রশংসা করেছেন। আবার অনেকেই অভিনেত্রীর নিরাপত্তারক্ষীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী