চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে কারা, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রামঃ ভালো খেলা হবে। ইন্ডিয়া ফেবারিট। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতই জিতবে। এই টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয়। ইন্ডিয়া দারুণ ফর্মে আছে। তাই ভারতের জেতার সম্ভাবনা বেশি। সবাই ভালো ফর্মে আছে। শনিবার বিকেলে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের(Food Minister Rathin Ghosh) ডাকে মধ্যমগ্রামে এমএলএ কাপের (MLA Cup)ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Gangully) এমনই মন্তব্য করেন। এদিন মাঠে এসে খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান তিনি।সেই সঙ্গে বলেন এত ভালো মাঠে ফুটবল খেলা হচ্ছে, এত দর্শক খুব ভালো লাগছে।

রবিবার চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল। ভারতের জয় নিয়ে আশাবাদী সৌরভ বলেন, ভারতীয় দলের জয় অব্যাহত আছে । ফলে দলের প্লেয়ারদের পরিবর্তনের কোন দরকার নেই। রহিত শর্মার ভালো ফর্ম নেই ।তার অবসর নেওয়ার সময় এসেছে কিনা এই প্রশ্নের উত্তরে সৌরভ জোরালো ভাবে রহিতের পাশে দাঁড়ান। তিনি বলেন, রহিত ভালো ফর্মে আছে। এইতো ছয় মাস আগে ওয়ার্ল্ড কাপ জিতল। ক্যাপটেন হিসেবেও সফল হচ্ছে। বিগত দিনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, রোহিতের অবসরের কোন কারনই নেই। কেন অবসর নেবে। বাংলার ক্রিকেট নিয়ে তিনি তেমন কোন মন্তব্য করতে চাননি। এই প্রসঙ্গে বলেন বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লা দেখছে। লক্ষ্মী ভালো কোচ। নিজের বায়োপিক নিয়ে তিনি বলেন, কাজ চলছে ডিসেম্বরে রিলিজ হবে।

মহারাজকে দেখতে এইদিন মধ্যমগ্রাম(Madhyamgram) বসুনগর মাঠে ভক্তদের ভিড় ছিল চোখে পরার মত,মহারাজের ছবি মোবাইল বন্দি করা এবং কচিকাঁচাদের অটোগ্রাফ নেওয়ার লাইনে প্রাক্তন অধিনায়ক কিছুটা হাফিয়ে উঠেছিলেন।অবশেষ মধ্যমগ্রামে এই সুন্দর মাঠ,সব খেলার সেরা ফুটবল,ফুটবলের প্রাক্তন তারকাদের এইদিন দেখতে পেয়ে সৌরভ আপ্লুত।সর্বোপরি মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য ও সরবরাহ মন্ত্রী এই উদ্যোগ এবং ব্যবস্থাপনাকে স্বাগত জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।বিধায়ক কাপে প্রথমার্ধ পর্যন্ত রথীন ঘোষের পাশে বসেই খেলা উপভোগ করে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিদায় নিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স