ভোটের ময়দানে কি নামছেন সৌরভ? ভোটের আগে ‘আসল খবর’ জানালেন মহারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে ফের জল্পনার কেন্দ্রে উঠে এলেন বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, তিনি নাকি তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে পারেন। এমন খবরে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন অনেকে। যদিও এই ধরনের জল্পনা একেবারেই নতুন নয়-এর আগেও একাধিকবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুজব ছড়িয়েছে। কখনও তাঁর নাম জড়িয়েছে বিজেপির সঙ্গে, আবার কখনও তাঁকে তৃণমূল ঘনিষ্ঠ বলেও দাবি করা হয়েছে।

এর আগে তাঁর বেহালার বাসভবনে অতিথি হিসেবে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছিল। তবে এসবের মাঝেও সৌরভ বরাবরই পরিষ্কার ভাষায় জানিয়েছেন, রাজনীতিতে সরাসরি যোগ দেওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। 

আরও পড়ুন: প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে অভিনব, কৃষ্ণনগরে জোর জল্পনা

বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন। সেখান থেকেই ঘনিষ্ঠ মহলের মাধ্যমে তিনি জানান, ভোটের আগে এ ধরনের গুজব ছড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। হোয়াটসঅ্যাপে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “ভোট এলেই এসব শোনা যায়, আমি এখন ইংল্যান্ডে আছি।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, তিনি এই জল্পনাকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। 

বরাবরের মতো এবারও তিনি তাঁর অবস্থানেই অনড়। বিভিন্ন সময় নানা মঞ্চে তিনি জানিয়েছেন, ক্রিকেট ও প্রশাসনিক কাজ নিয়েই থাকতে চান, রাজনীতির ময়দানে নামার কোনও পরিকল্পনা তাঁর নেই। ফলে, সাম্প্রতিক এই জল্পনাও যে ভিত্তিহীন, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে