প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে অভিনব, কৃষ্ণনগরে জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই প্রকাশ্যে আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের বহু প্রতীক্ষিত প্রার্থী তালিকা। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা নাগাদ সেই তালিকা ঘোষণা হওয়ার কথা। তার ঠিক আগে রাজনৈতিক মহলে নতুন চর্চা উসকে দিয়ে তৃণমূলে যোগ দিলেন কৃষ্ণনগরের পরিচিত সমাজসেবী অভিনব ভট্টাচার্য। শহরের দলীয় কার্যালয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।

এই যোগদানের সময়টা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে হঠাৎ দলে যোগ দেওয়ার পেছনে কি কোনও বিশেষ রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে আছে? রাজনৈতিক মহলের একাংশের মতে, গত কয়েক সপ্তাহ ধরেই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনায় উঠে আসছিল অভিনব ভট্টাচার্যের নাম। স্থানীয়ভাবে তিনি এক পরিচিত মুখ। বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সদস্য হিসেবেও এলাকায় তাঁর প্রভাব রয়েছে।

আরও পড়ুন: ঝাড়গ্রামে মন্ত্রী বীরবাহার বদলে তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন! জোর জল্পনা

ফলে অনেকেই মনে করছেন, প্রার্থী তালিকা প্রকাশের ঠিক আগে তাঁর এই যোগদান নিছক কাকতালীয় নয়, বরং সম্ভাব্য প্রার্থী হওয়ার জল্পনাকেই আরও জোরালো করছে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন প্রয়াত মুকুল রায়, যিনি তৃণমূলের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। তবে সময়ের সঙ্গে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বড় ব্যবধানে জয়ী হন এবং ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর-সহ সাতটি বিধানসভা ক্ষেত্রেই তৃণমূল এগিয়ে ছিল।এখনও পর্যন্ত এই আসনে বামফ্রন্ট বা বিজেপি কোনও প্রার্থী ঘোষণা করেনি। ফলে প্রশ্ন উঠছে, তৃণমূল কি এবার নতুন মুখে বাজি ধরতে চলেছে? আর সেই ক্ষেত্রে কি অভিনব ভট্টাচার্যই হতে চলেছেন কৃষ্ণনগর উত্তরের চমকপ্রদ প্রার্থী? জল্পনা এখন তুঙ্গে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে