চেন্নাইয়ের হোটেলে রহস্যজনক মৃত্যু বাংলার ছেলের, উদ্ধার দুটি মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কাজের সূত্রে অন্য রাজ্যে বাস বাংলার দম্পতির। এই দম্পতিরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে চেন্নাই-এর একটি হোটেল থেকে। বাংলার ছেলের পাওয়া গিয়েছে ঝুলন্ত দেহ। তবে স্ত্রীর দেহ পাওয়া যায় মেঝেতে পড়ে থাকতে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। জানা গিয়েছে, চেন্নাইয়ের রয়াপরাম এলাকার একটি আবাসিক হোটেলের ঘরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর স্ত্রীকে উদ্ধার করা হয়েছে ওই ঘরেরই মেঝে থেকে। জানা গিয়েছে মৃত স্বামীর নাম রিজুয়ান মোল্লা, বয়স ২৭ ও স্ত্রীর নাম তাজমিরা খাতুন, বয়স ২৩। সূত্রের খবর, হাওড়ার আমতার বাসিন্দা হলেন রিজুয়ান। আর ডায়মন্ড হারবারের কামালপুরের বাসিন্দা ছিলেন তাজমিরা।

পুলিশী সূত্রে খবর, মৃত রিজুয়ান মোল্লা ওই হোটেলেই কাজ করতেন। আর বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন তাজমিরা। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে রিজুয়ান তাঁর স্ত্রী তাজমিরাকে ফোন করে ওই হোটেলে আসার জন্য বলেন। তারপর পরিবার আর কোনও খবর পায় না। শেষে চেন্নাই পুলিশের তরফ থেকে তাজমিরার বাবাকে রাতে ফোন করে তাঁর মৃত্যু কথা জানায়।

মৃত রিজুয়ানের দেহ আনার জন্য চেন্নাই পৌঁছায় তাঁর পরিবার। তবে কেন বাংলার এই দম্পতি মৃত্যু ঘটে তা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন দু’জনেরই পরিবার। জানা গিয়েছে, কিছু বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন রিজুয়ান ও তাজমিরা। বিয়ের পর থেকে তাঁদের সম্পর্ক ভাল ছিল। এই দম্পতি বিয়ের পরই স্ত্রীকে নিয়ে চেন্নাই চলে যায় কাজের জন্য। তাজমিরার মা জানিয়েছেন, তাঁদের দুজনেরই মে মাসের বাড়ি আসার কথা ছিল। এমনকী ট্রেনের টিকিটও পর্যন্ত কেটে নিয়েছিল তাঁরা। তবে এখনও তদন্ত করছে পুলিশ আরও তথ্য সংগ্রহ করার জন্য।

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি