অপহরণের পরেও পুলিশি তৎপরতায় উদ্ধার শিশু

রাজ্য পুলিশের তৎপরতায় উদ্ধার হল অপহরণ হয়ে যাওয়া এক খুদে। জানা গিয়েছে, ওই শিশুর নাম ইয়াসিন আখন। ৬ বছর বয়স তার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের তৎপরতায় উদ্ধার হল অপহরণ হয়ে যাওয়া এক খুদে। জানা গিয়েছে, ওই শিশুর নাম ইয়াসিন আখন। ৬ বছর বয়স তার। দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট এক নম্বর ব্লকের উস্থি থানার সংগ্রামপুরের তালা গ্রামের বাসিন্দা ইয়াসিন। অন্যান্য দিনের মতো বুধবার সে গিয়েছিল টিউশন পড়তে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টিউশন পড়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার বাবা-মা। এরপর খোঁজখবর নেওয়া শুরু করেন শিশুটির পরিবার। দুশ্চিন্তায় অস্থির হয়ে পরেন তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর তাকে না পাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন ইয়াসিনের বাবা-মা। অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

শিশুটির বাবা হান্নান আখনের অভিযোগ, ছেলেকে খোঁজাখুঁজি করে পাচ্ছিল না তারা। ইয়াসিন নিখোঁজ থাকাকালীন সময়ে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তার কাছে। ছেলেকে ফেরত দেবার বিনিময়ে ৭ লক্ষ টাকা পণ দাবি করে ওই ফোনের উল্টো দিকে থাকা ব্যক্তি। এরপর হান্নান বাবু বুঝতে পারেন তার ছেলেকে অপহরণ করা হয়েছে। গোটা ঘটনা তিনি পুলিশকে জানান। অভিযোগ পাবার পর ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ। মুক্তিপণ দাবি করে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই নম্বর ট্র্যাক করে তদন্ত শুরু করেন তদন্তকারীরা। নম্বর ট্র্যাকের সূত্র ধরে জয়নগরের কচুয়া এলাকায় পৌঁছন তারা। শুক্রবার ভোরে সেখান থেকে ইয়াসিনকে উদ্ধার  করে পুলিশ। অপহরণের এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃতরা শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি শিশুটির বাবা-মা। এজন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান