বকখালিতে বিহারের ভবঘুরে, কয়েক বছর পর ফিরল নিজের বাড়িতে , কেমন করে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার বকখালি সমুদ্রসৈকতে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল স্থানীয় মানুষ ও প্রশাসন। কর্তব্যরত এক সিভিল ডিফেন্স কর্মীর তৎপরতায় দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির সন্ধান মিলল সমুদ্রতটে। ঘটনাটি যেন বাস্তবের গল্পকেও হার মানায়।

জানা গিয়েছে, বকখালি সমুদ্রসৈকতে টহল দেওয়ার সময় সিভিল ডিফেন্স কর্মী অনুপ শাসমল লক্ষ্য করেন, এক ব্যক্তি সমুদ্রতটে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। সন্দেহ হওয়ায় তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কিন্তু প্রশ্ন করা মাত্রই ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে আবার কথা বলার চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর অনুপ শাসমল দুপুরের খাবার নিয়ে এসে তাকে বসিয়ে খাওয়ান এবং ধীরে ধীরে কথা বলতে শুরু করেন। সেই কথোপকথন থেকেই সামনে আসে চমকপ্রদ তথ্য। ওই ব্যক্তির নাম রামেশ্বর রায় (৫৫)। তার বাড়ি বিহারের মুজাফফরপুর জেলার রক্সা গ্রামে। পরে সেখানকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কয়েক বছর আগে সাইকেল সারানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন রামেশ্বর। তারপর আর কখনও বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন, এমনকি স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু এতদিনেও তার কোনও সন্ধান মেলেনি।

সিভিল ডিফেন্স কর্মীদের উদ্যোগে অবশেষে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। ভিডিও কলে রামেশ্বরের স্ত্রীর সঙ্গেও কথা বলানো হয়। খবর পেয়ে রামেশ্বরকে বাড়ি নিয়ে যেতে বিহার থেকে তার ভাই ও ভাইপো বকখালিতে পৌঁছেছেন। এই মানবিক উদ্যোগের জন্য সুন্দরবন পুলিশ জেলা, সাগরের এসডিপিও, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি সামনে আসতেই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন