ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করবে। যার ফলে ৩১ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বাঁকুড়া জেলায় এক-দু’টি স্থানে ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বাঁকুড়ায় ৭ সেমি, বাসিরহাটে ৫ সেমি, দুর্গাপুর ও পানাগড়ে ৪ সেমি এবং সাগর আইল্যান্ড ও দিঘায় ৩ সেমি বৃষ্টিপাত হয়েছে। এদিকে আজ, সোমবার (৩১ অগস্ট) দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি এক-দু’টি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এক-দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্যবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। ১ সেপ্টেম্বর সকাল থেকে সময়ে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১