মায়ের বিদায়বেলায় দুর্যোগের সম্ভাবনা, অষ্টমীতে দেখা নেই বৃষ্টি, নবমী থেকেই ভোলবদল!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদায় বেলায় আবহাওয়ার ভোল বদল। পুজো শুরুর আগে থেকেই দুর্যোগের সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু চতুর্থী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু নবমী থেকে পরিস্থিতির বদল হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ের বিদায় বেলায় মন খারাপ সকলেরই। আকাশেও সেই অবস্থারই টের পাওয়া যাবে। নবমী থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাতেই আবহাওয়ার বদল হতে পারে বলে জানানো হয়েছে। নবমী পেরিয়ে দশমীতেই মায়ের বিসর্জন। আরও এক বছরের অপেক্ষা। তাই মন ভালো নেই আকাশেরও। ষষ্ঠী সপ্তমী এবং অষ্টমীর সকালে আকাশ বেশ রোদ ঝলমলেই দেখতে পাওয়া গিয়েছে। সপ্তমী সকাল থেকে রাত বৃষ্টিহীন থেকেছে কলকাতা। অষ্টমীতেও তেমন আবহাওয়ার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। কিন্তু নবমী থেকে একটু একটু করে বদলাতে থাকবে আবহাওয়া। নবমীতে তৈরি হওয়া নিম্নচাপ দশমীতে দুর্যোগ ডেকে আনতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমী ও একাদশীতে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলোতে।

অষ্টমীর দিন মঙ্গলবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সেই ভাবে কোন সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। কিন্তু হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রাম  এক দু পশলা বৃষ্টি হলেও হতে পারে। নবমী থেকে এই জেলাগুলোতে দুর্যোগ বৃদ্ধি পাবে। দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায়।

উত্তর আন্দামান সাগরের ওপর তৈরি হতে চলেছে ঘুর্ণাবর্ত। সেটি নবমীতে নিম্নচাপে পরিণত হবে। তার জেরেই নবমীর রাত থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের পশ্চিমদিকের একাধিক জেলায় ভারী বৃষ্টিতে ভাসতে পারে। শনিবারেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলাতেই। আগামী রবিবার ৫ অক্টোবর রয়েছে কার্নিভাল। ওইদিন থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, কিন্তু উত্তরবঙ্গে অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?