বাতিল দক্ষিণ-পূর্ব  শাখায় ৬৬ লোকাল, দুর্ভোগে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বাতিল হল  একাধিক ট্রেন। আন্দুলে কাজের জন্য  শনিবার দক্ষিণ পূর্ব রেল শাখায়   ৬৬  টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। জানা গিয়েছে, এখন পর্যন্ত  খড়গপুর থেকে হাওড়ামুখী কোন ট্রেন ছাড়া হয়নি। এরফলে সপ্তাহান্তে ফের দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। এই নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাদের দাবি  সকাল সাতটা নাগাদ ট্রেন বাতিল  কথা জানান হয়েছে। তবে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা তা এখন রেলের তরফে কোন কিছুই জানান হয়নি।

শুধু  দক্ষিণ- পূর্ব রেলে নয় আদ্রা ডিভিশনেও বাতিল হয়েছে ট্রেন। কারণ, রবিবার থেকে তুপকাডি-রাজবেড়া শাখায় চলবে সাবওয়ের কাজ। সেইকারণে প্রায় চারটি ট্রেন বাতিল হবে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদল হয়েছে।

রবিবার আদ্রা ডিভিশনে বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে-  ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, বর্ধমান-হাটিয়া এক্সপ্রেস, দুমকা-রাঁচি এক্সপ্রেস ও বোকারো- রাঁচি মেমু এক্সপ্রেস। ঘুরপথে চালান হবে ধানবাদ-আলাপুজা এক্সপ্রেস,  ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল ট্রেনগুলো। তবে রেলের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য এই কাজ করা হচ্ছে। যাতে তাদের কোন অসুবিধা না হয়। কিন্তু আচমকাই এই ট্রেন বাতিলের জেরে বেশ অসুবিধার মুখে পড়ছে যাত্রীরা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’