বাতিল একাধিক লোকাল- এক্সপ্রেস ট্রেন, বদলে গেল সময়সূচিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের ঘোষণা করল রেল। এবার দক্ষিণ পূর্ব রেলের  খড়্গপুর ডিভিশনে বাতিল হল একাধিক ট্রেন।  আগামী ২৯ জুন থেকে মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর সহ ২৩৭টি লোকাল ট্রেন এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন সহ মোট ৩০৩টি ট্রেন বাতিল হচ্ছে। কারণ হিসাবে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানান হয়েছে, আগামী ১০ দিন আন্দুলে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে।  এই কাজটি হবে সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনে।  সেই জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি  প্রকাশ করেছে পূর্ব রেল। 

কি কি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে? পূর্ব রেল সূত্রে খবর হাওড়া-দিঘা তাম্রলিপ্ত, হাওড়া-বারবিল জন শতাব্দী, ইস্পাত, কান্ডারি, ধৌলি, আরণ্যক, হাওড়া-পুরী শতাব্দী-সহ একাধিক এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  অন্যদিকে বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও । রেলের তরফে জানান হয়েছে ২৯ জুন দুটি, ৩০ জুন তিনটি , ১ জুলাই ২৯টি, ২ জুলাই ১৬টি, ৪ জুলাই ১৬টি, ৫ জুলাই ২৩টি এবং ৬-৭ জুলাই ১৫০টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

পাশাপাশি বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়ের  বদল হয়েছে। সেই ট্রেনগুলি হল- পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, পুণে হাওড়া এক্সপ্রেস, পুরী হাওড়া এক্সপ্রেস। এছাড়াও  প্রায় ১১টি এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে। যেমন – হাওড়ার বদলে খড়গপুর থেকে ছাড়বে হাওড়া-ভদ্রক এক্সপ্রেস। এরফলে বিপাকে পড়তে চলেছে ট্রেন যাত্রীরা।

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির