ফুঁসছে দিঘার সমুদ্র, কলকাতাকে দেখে আশঙ্কায় উপকূলের জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : রাত ভোর টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তারমধ্যে আশঙ্কা দেখা দিয়েছে দিঘাতে। সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তাল সমুদ্র। সঙ্গে চলেছে প্রবল বৃষ্টি। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে মাইকিং চলছে সমুদ্রের ধারে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি সমস্ত জিনিস গুছিয়ে রাখার জন্য। পূর্ব মেদিনীপুর জেলায় বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সকলকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরের ওপরের তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এগিয়ে আসছে স্থলভাগের দিকে। ফলে  রাজ্যের উপকূল-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে দিঘায় প্রচার শুরু হয়ে গিয়েছে। মানুষকে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে গিয়েছে তাঁদের ফিরে আসার কথা বলা হয়েছে।

উপকূলবর্তী এলাকায় যাঁরা রয়েছেন, তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখার কথা বলা হয়েছে। প্রয়োজন হলে জেলার কন্ট্রোলরুমে ফোন করার কথা বলা হয়েছে। চালু হয়েছে হেল্পলাইন নম্বর। সেই নম্বরটি ০৩২২৮-২৬২৭২৮। আবহাওয়া দফতোর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপের কারণে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে। বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তথা পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে। ফলে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাত চলবেই। গত ২৪ ঘণ্টায় শহরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায়, প্রায় ৩৩২ মিলিমিটার। মঙ্গলবারও শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো