কালীপুজোয় নৈহাটি, বারাসত যাবেন! ট্রেন ঠিকঠাক চলবে তো? বড় পদক্ষেপ পূর্ব রেলের

যেমন, কালী পুজোর দিনে শিয়ালদহের বিভিন্ন শাখায় সমস্ত ট্রেন চলবে। আর সব ট্রেন সমস্ত স্টেশনে দাঁড়াবে। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও গ্যালোপিং থাকবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপূজা শেষ। আসন্ন কালী পুজো। যদিও কালী পুজোতে কলকাতার বাইরে শহরতলিতে বেশি ভিড় জন্মে। কেননা কালী পুজো কলকাতার তুলনায় উত্তর ২৪ পরগনার বারাসত, নৈহাটি, এবং ব্যারাকপুরে বিখ্যাত। সেই কারণে স্বাভাবিকভাবেই দলে দলে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে ভিড় জমবে শিয়াল দহ স্টেশনে। তাই আগেভাগে ভিড় নিয়ন্ত্রণ করতে একগুচ্ছ পদক্ষেপ নিল পূর্ব রেল। যেমন, কালী পুজোর দিনে শিয়ালদহের বিভিন্ন শাখায় সমস্ত ট্রেন চলবে। আর সব ট্রেন সমস্ত স্টেশনে দাঁড়াবে। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও গ্যালোপিং থাকবে না। এই দিনগুলিতে বিশেষ নজরে থাকবে, দমদম, বারাসত, বিধাননগর, নৈহাটি এবং বিধাননগর স্টেশন।

তবে পূর্ব রেলের তরফ থেকে বিশেষ কী কী ব্যবস্থা নেওয়া হবে…?

উৎসবের সময় দমদম এবং বিধাননগর স্টেশনে সমস্ত গুরুত্বপুর্ণ আপ লোকাল প্ল্যাটফর্ম ১ দিয়েই যাতায়াত করবে। এরমধ্যে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, বহরমপুর কোর্ট এবং লালগোলা সব ট্রেন অন্তর্গত। এদিকে মাঝের হাট এবং বালিগঞ্জ হয়ে যাতায়াতকারী দক্ষিণ শাখার গুরুত্বপুর্ণ আপ লোকালগুলি শুধুমাত্র ২ নম্বর প্যাটফর্ম দিয়েই যাতায়াত করবে।

এদিকে বারাসাত- বনগাঁ- হাসনাবাদ ডানকুনি আপ লোকাল শুধুমাত্র দমদম এবং বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্ম ২ দিয়েই যাতায়াত করবে। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার সারাদিন খোলা থাকবে। তবে কোনও কারণে কোনও ট্রেনের প্ল্যাটফর্ম বদল করতে হলে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। তবে ট্রেন সামান্য দেরিতে চলতে পারে। সময়মতো ট্রেন নাও মিলতে পারে। আর কোনও ট্রেন বাতিল হলে ত আগাম জানিয়ে দেওয়া হবে। তবে এসি ট্রেন যেমন সময়সূচীতে চলে তেমনই চলবে।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য