চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটালে সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস, ভাসল শঙ্করপুর থেকে তাজপুর রাস্তা

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার গুরু পূর্ণিমা। ভরা কোটালের (SPRINGTIDE) ফলে সমুদ্রে দেখা দিয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। জল ঢুকে পড়েছে শঙ্করপুর (SHANKARPUR) থেকে তাজপুর (TAJPUR) যাওয়ার রাস্তায়। জলের উচ্ছ্বাস দেখা গিয়েছে মেরিন ড্রাইভের (MARINE DRIVE) রাস্তায়। এমনকি আশঙ্কা বাড়িয়ে জল ঢুকতে শুরু করেছে সংলগ্ন গ্রামেও। আশঙ্কায় এলাকাবাসী। তৎপর প্রশাসন।

বুধাবার সকালে ভরা কোটাল আশঙ্কা জাগিয়েছে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর- তাজপুর এলাকাবাসীর মধ্যে। মেরিনড্রাইভ রাস্তা সহ আশেপাশের দোকান ও গ্রামে দেখা গিয়েছে জলের তাণ্ডব। সতর্ক রয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এলাকাবাসীকে। জানা গিয়েছে, পরিস্থিতি বিপজ্জনক হতে শুরু করেছে। আতঙ্কিত এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে সেচ দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরাতে প্রস্তুত প্রশাসন। উল্লেখ্য, দেখা দিয়েছে ঝিরঝিরে টানা বৃষ্টিপাত। বইছে বাতাস। পর্যটকদের সমুদ্রস্নানে নামতে না বলা হয়েছে। সমুদ্র ও সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

রাজ্যের মৎস্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, কোনও পয়েন্ট দিয়ে ঢুকে পড়ছে জল। এলাকা পরিদর্শন করেছেন আধিকারিকরা। কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে প্রশাসনের নজর রয়েছে। স্থানীয়দের প্রয়োজনে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হবে। করা হবে আশ্রয়, খাদ্য ও পানীয়জলের ব্যবস্থা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা নিহতের খবর নেই।

উল্লেখ্য, ওড়িশার দক্ষিণ উপকূলে নিম্নচাপ দেখা দিয়েছে। বঙ্গে ধীরে ধীরে জোরালো হতে পারে বর্ষা। ওড়িশার নিম্নচাপের জেরেই বাংলা দেখতে পারে টানা বৃষ্টি। তবে, বাংলার উপকূলের কাছে নিম্নচাপ প্রয়োজন। তবেই দেখা মিলতে পারে স্থায়ী বর্ষার। আপাতত, ওড়িশার নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে দেখা দিতে পারে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। বুধ, বৃহস্পতি ও শুক্রবার- এই তিন দিন বঙ্গ পেতে পারে বর্ষার আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হাওয়া বইতে পারে ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে। সেই কারণেই এই তিন দিন দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ