একাদশ – দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করল এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি: একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগে ১৮৯০০ জন উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে তালিকা প্রকাশ এসএসসি’র(SSC)। ওয়েবসাইট মেরিট লিস্ট প্রকাশ। নিয়োগের মেধা তালিকা প্রকাশ ।মেধা তালিকা প্রকাশ করল এসএসসি। তিনটি সাইটে এই মেধা তালিকা আপলোড করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা তাদের নাম এবং রোল নাম্বার দিয়ে এই মেধা তালিকা দেখতে পাবেন। ফাইনাল প্যানেল লিঙ্কে যারা থাকবেন তাদের এবার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। কবে থেকে এই কাউন্সেলিং হবে তা নিয়ে বিজ্ঞপ্তি পরবর্তীকালে জারি করে দেবে এসএসসি।

কাউন্সিলিং এর যারা উত্তীর্ণ হবেন তাদের প্রথমে নিয়োগপত্র দেওয়া হবে। তারপর তারা সেই নিয়োগপত্র নিয়ে গিয়ে চাকরি করতে পারবেন। আদালত ২১ জানুয়ারী ডেড লাইন দিয়েছিল এসএসসিকে। সেই অনুযায়ী বুধবার সন্ধ্যায় তালিকা প্রকাশ করল এসএসসি। বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়ে অনুমোদন পত্র পাবেন, কারা অপেক্ষার তালিকা থাকবেন এবং কারা বাদ পড়েছেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা বেজে ৪৬ মিনিট নাগাদ স্কুল সার্ভিস কমিশনের তরফের তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি থেকে সুপারিশ পত্র বিতরণের কাজ শুরু হবে। এর আগে এসএসসি তরফে জানানো হয় সরস্বতী পুজোর(Saraswati Puja) আগেই প্যানেল প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট অগাস্ট ২০২৬ পর্যন্ত সময় বৃদ্ধি করলেও, বিধানসভা নির্বাচনের আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চায় রাজ্য সরকার। সেই অনুযায়ী বুধবার সন্ধ্যায় একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করল এসএসসি। জানা গেছে এরপর নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকাও শীঘ্রই প্রকাশ করা হবে।

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা