চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘুষ দিয়ে চাকরি, সেই টুম্পাই তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে, কটাক্ষ বিজেপির

tmc
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে চাকরি গিয়েছিল টুম্পা মেটের। বিজেপির অভিযোগ, ঘুষ দিয়ে স্কুলে অশিক্ষক কর্মচারীর পদে চাকরি পেয়েছিলেন টুম্পা, তিনি এখন বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার করছেন! সকলকে সাবধান করে ফেসবুকে পোস্ট বিজেপির। পাল্টা গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। আর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

হুগলিতে শ্রীরামপুর ও উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীদের সঙ্গে টুম্পা মেটেকে প্রচার করতে দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ এই মহিলাই ঘুষ দিয়ে স্কুলে অশিক্ষক কর্মচারীর পদে চাকরি পেয়েছিলেন। আদালতের রায়ে তার চাকরি বাতিল হয়েছে। তিনিই আবার তৃণমূল প্রার্থীদের প্রচারে সামিল হওয়ায় সকলকে সাবধান করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: উঠল ‘চোর-চোর’ শ্লোগান, সিপিএম ও তৃণমূলের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক

কে এই টুম্পা মেটে? হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য টুম্পা। ২০১৬ সালের প্যানেলে অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি পেয়েছিলেন রিষড়ার এই বাসিন্দা তথা তৃণমূল নেত্রী টুম্পা। নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল হয়ে যায় তার। টাকা দিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই বিষয়ে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, চোর আর তৃণমূল সমার্থক শব্দ। বিজেপি নেতার কথায়, ‘পশ্চিমবঙ্গের সবাই জানে টুম্পা মেটে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তাকে আমরা দেখছি শ্রীরামপুর ও উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর সঙ্গে ঘুরছেন। যার যেটা পরিচয়। তৃণমূলের পদবি হল চোর। আর তার সিম্বল হচ্ছে টুম্পা মেটে। তাকে নিয়ে প্রচারে ঘুরে তৃণমূল প্রমাণ করছে যে, তারা হল চোরেদের দল। আমরা সাধারণ মানুষকে সাবধান করার জন্য একটা পোস্ট ফেসবুকে দিয়েছি। এরকম আরও টুম্পা মেটে আছে পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে, আবার ক্ষমতাতে এলে টুম্পার মতো আরও অনেকেই এইভাবে ঘুষ দিয়ে চাকরি পাবে। তাই তৃণমূলকে বিদায় দিতে হবে।’

পাল্টা দিয়ে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বলেন, ‘বিজেপির চিন্তা করার কোনও কারণ নেই। আমাদের নিত্যদিনের জনসংযোগ কর্মসূচিতে এরকম মানুষের ঢল লেগেই আছে, তাতে ভয় পেয়ে গিয়েছে বিজেপি। নানারকম কৌশল অবলম্বন করছে ওরা। কে কোথায় কি করেছে তার দায় প্রার্থীর বা দলের নয়। শ্রীরামপুরে টুম্পা মেটে দাঁড়িয়েছে না তন্ময় ঘোষ? আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে বলুন।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ