চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উঠল ‘চোর-চোর’ শ্লোগান, সিপিএম ও তৃণমূলের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক। তৃণমূল কর্মীদের ‘চোর’ স্লোগান পাল্টা সিপিআইএম এর ‘চোর’ স্লোগান ঘিরে বচসা দুই পক্ষের। শনিবার তমলুক সাংগঠনিক জেলার পাঁশকুড়া পশ্চিম,পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার এবং ময়নার ৪ জন তৃণমূল প্রার্থী তমলুকের জেলাশাসকের (Tamluk DM Office) দফতরে মনোনয়নপত্র জমা দেন।

একই সময়ে সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। হঠাৎই তৃণমূল কর্মীরা ‘চোর’ স্লোগান দিতে থাকেন সিপিআইএম কর্মী সমর্থকদের লক্ষ্য করে। পাল্টা সিপিআইএম কর্মী সমর্থকরা ‘চোর’ স্লোগান দিতে থাকে তৃণমূলের উদ্দেশে। মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত দুই পক্ষকে থামাতে ঘটনাস্থলে পৌঁছে যায় র‍্যাফ(Raf)।

পরে সিপিআইএম কর্মীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তমলুকে(Tamluk)। পুলিশের পক্ষ থেকে দু-পক্ষের মাঝে ব্যারিকেড গড়ে তোলা হয়।বেশ কিছুক্ষণ তপ্ত পরিস্থিতি থাকার পর ধীরে ধীরে দুপক্ষই নমিনেশন জমা করে ফিরে যান।রাজ্যের যেসব জায়গায় নমিনেশন জমা নেওয়া কড়া ব্যবস্থা করা হয়েছে। রাত্রির সঙ্গে নামের তালিকা আগে থেকে জমা দেওয়া থেকে তিনজন ব্যক্তি ছাড়া আর কাউকে নমিনেশন জমা দেওয়ার সময় ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মনোনয়নপত্র যেখানে এসডিও বা অন্যান্য অফিস গুলিতে জমা নেওয়া হচ্ছে তার অনেক আগেই ব্যারিকেড করে পুলিশ রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের আটকে দিচ্ছে।

এদিকে,ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি পুলিশের বড়সড় সাফল্য।কেশিয়াড়ি ব্লকের সাঁতরাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যাক্তির বাড়িতে হানা দিয়ে প্রায় ১৩৭ লিটার বিদেশি ও ২৯ লিটার দেশি মদ উদ্ধার করে কেশিয়াড়ী পুলিশ।যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০০০ টাকা ।এমনটাই জানা গেছে ।এর পাশাপাশি ১ ব্যাক্তিকে গ্ৰেফতার ও করেছে কেশিয়াড়ি পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ