রাজ্য বাজেট ২০২৩: কর্ম সংস্থানের বাজেট, দাবি মুখ্যমন্ত্রীর

Share:

বুধবারের বাজেটকে কর্ম সংস্থানের বাজেট বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

@৩ লাখ ৩৯ হাজার ১৬২ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার পংক্তি উল্লেখ করে বাজেট বক্তৃতা শেষ করেন অর্থ প্রতিমন্ত্রী।

@চা বাগানে রুরাল এমপ্লয়মেন্ট সেস এন্ড এডুকেশন সেস বাবদ কর ছাড় ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য দেয়া হবে। কৃষিকাজে ব্যবহৃত জলের ওপর কর ছাড় দেয়া হলো।

@চা বাগানের উপর এগ্রিকালচার ইনকাম ট্যাক্স যে ছাড় আছে তা ২০২৩-২৪ এবং ২৪-২৫ আর্থিক বছরের জন্য থাকবে।

@আগামী মার্চ মাস থেকে মহার্ঘভাতা বাড়ছে ৩ শতাংশ।

@স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে যে ছাড় চলছে তা আরও ৬ মাস অর্থাৎ এই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে

@নতুন প্রকল্প মৎস্যজীবী বন্ধু। মৎস্যজীবীদের অকাল মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ তাদের পরিবারকে এককালীন সাহায্য করা হবে। ২ লাখ টাকা। ১৮ থেকে ৬০ বছর বয়সী মৎস্যজীবী মারা গেলে তার পরিবার পাবে।

@নতুন প্রকল্প রাস্তাশ্রী। ১১৫০০ কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ হাতে নেওয়া হচ্ছে। পুরনো রাস্তা ও সংস্কার করা হবে। এই খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ।

@বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। বরাদ্দ ৩৫০ কোটি টাকা। এই প্রকল্পে ১৮ থেকে ৪৫ বছর বয়সী দু লাখ যুবক যুবতীকে সংযুক্তি মূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থার স্থাপনের জন্য আর্থিক সহায়তা বাবদ ৫ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক থেকে পাবেন। রাজ্য সরকার সম্পূর্ণ প্রকল্প ব্যয়ের ১০% অর্থ হিসেবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রদান করবে এবং ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টি দেবে

@ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রে ৯০ লাখ এমএসএমই কে সহায়তা করেছে সরকার, যা রেকর্ড। এই ৯০ লাখ এমএসএমই তে প্রচুর কর্ম সংস্থান হয়েছে।

@স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদানে দেশের মধ্যে বাংলা শীর্ষ স্থানে রয়েছে। 

@আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হবে, জানালেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

@৩ লাখ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে রাজ্যজুড়ে। উপকৃত হয়েছেন ৯ কোটি মানুষ।

@দুপুর ২টোয় বিধানসভায় ২০২৩-২৪ সালের বাজেট পড়তে শুরু করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের