স্কুলে শূন্যপদ যাচাই করতে নির্দেশ জেলাশাসকদের

রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জেলাশাসকদের নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলগুলিতে শূন্যপদ (VACANCY) কত, তা জানতে রাজ্য শিক্ষা দফতর নির্দেশিকা জারি করল। নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকদের। মনে করা হচ্ছে, নিয়োগে স্বচ্ছতা আনতে জেলা শিক্ষা দফতরের ডানা ছাঁটা হল আরও।

শুক্রবার জানা গিয়েছে, রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জেলাশাসকদের  নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে। এর আগে জেলার স্কুলগুলিতে বিষয় ভিত্তিক ভাবে শূন্যপদের তালিকা প্রস্তুত করত জেলার শিক্ষা দফতরগুলি। তবে এবার থেকে এই কাজ হবে জেলাশাসকদের কড়া নজরদারিতে। স্বাভাবিক ভাবেই চাপ কমানো হয়েছে জেলার শিক্ষা দফতরের অফিসগুলির। শিক্ষামহলের একাংশের মতে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক- শিক্ষিকা পদে নিয়োগের জন্য আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের জেলার অফিসগুলিতে ইন্টারভিউ নেওয়া হত। এবার থেকে আর তা হবে না। মৌখিক পরীক্ষা নেওয়া হবে কেন্দ্রীয়ভাবে। এককথায় জেলা শিক্ষা সংসদগুলির অধিকার খর্ব করেছে পর্ষদ। তা জানা গিয়েছিল আগেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয় থেকেই ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল পর্ষদ। তবে উত্তরবঙ্গের জন্য আলাদা জোন করে নেওয়া হবে ইন্টারভিউ।

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট