যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা, ভাড়া বেঁধে দিল রাজ্য

রাজ্যে এই প্রথমবার যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে চালু হতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা। এ ক্ষেত্রে ভাড়া কত রাখা হবে তা ঠিক করে দিতে চলেছে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মধ্যেই ৫-৭ কিমি এলাকার মধ্যে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে ১০০০ টাকার নীচে কোনও চালক রাজি হন না। জেলায় গেলে বা জেলা থেকে শহরে আসার ক্ষেত্রে তো কথাই নেই। যে যাঁর ইচ্ছে মতো ভাড়া নেন। ভুক্তভোগীরা বলেন, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে গলা কাটেন অ্যাম্বুলেন্স চালকেরা। রোগীর বাড়ির লোকজন এমন অভিযোগ রোজই করে থাকে। বেলাগাম হয়ে ওঠা প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলির জন্য রোগীর মৃত্যুও ঘটে বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতি পাল্টাতে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার স্থির করেছে, অ্যাম্বুলেন্সের রেট বেঁধে দেওয়া হবে। এবার সেই পথেই যৌথভাবে হাঁটা শুরু করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবহণ দফতর। রাজ্যে এই প্রথমবার যাত্রীসাথী অ্যাপের(Yatri Sathi App) মাধ্যমে চালু হতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা(Ambulance Service)। এ ক্ষেত্রে ভাড়া(Fare) কত রাখা হবে তা ঠিক করে দিতে চলেছে রাজ্য সরকার(West Bengal State Government)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবার ভাড়া স্থির হয়েছে, প্রতি ১০ কিমি যেতে প্রাইভেট নন এসি অ্যাম্বুলেন্স অক্সিজেন সহ নিতে পারবে সর্বোচ্চ ১০০০ টাকা। এসি হলে ১২০০ টাকা। ১০ কিমির পর প্রতি কিমিতে ভাড়া পড়বে অতিরিক্ত ২০ টাকা করে। Advanced Life Support বা ALS কিংবা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ১০ কিমি যাওয়ার সর্বোচ্চ ভাড়া হল, ৩৫০০ টাকা। এ ক্ষেত্রে তারপর থেকে কিমি পিছু ভাড়া হবে সর্বোচ্চ ৬৫ টাকা। এসি হোক বা নন এসি, অ্যাম্বুলেন্স যেখানেই যাবে, একই ভাড়া ধার্য হবে। কলকাতার বাইরে গেলে বেশি চার্জ নেওয়ার যে রেওয়াজ তা চলতে দেওয়া হবে না। সঙ্গে এটাও জানা গিয়েছে, খুব শীঘ্রই যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে চলেছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোগীদের কম খরচে পরিষেবা দেওয়ার জন্যই এই পরিষেবা চালু করতে চাইছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রস্তাবিত ভাড়া নিয়ে আপত্তি নেই বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের।  

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা