অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক মামলায় রক্ষাকবচ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই রক্ষাকবচ থাকা অবস্থায় কীভাবে বিদেশযাত্রা করছেন তৃণমূল সাংসদ! তাতে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য সরকার। সেবাশ্রয়, নদিয়ায় মাটি পাচার, ডেবরায় নিয়োগ দুর্নীতি, সই জাল কাণ্ড থেকে ডিজে বাজবের মতো একাধিক মামলায় এফআইআর দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে। সেই সবকটি মামলায় কলকাতা হাইকোর্টের নানা বিচারপতির বেঞ্চ রক্ষাকবচ দিয়ে রেখেছন তৃণমূল নেতাকে। সেই রক্ষাকবচ নিয়েই চোখের চিকিৎসা করাতে বিদেশে যাচ্ছেন অভিষেক। যাতে ঘোর আপত্তি রয়েছে রাজ্য সরকারের। এই মর্মে আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি হলফনামা দিয়েছে রাজ্য।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে যে রক্ষাকবচ দেওয়া হয়েছে, সেটাও প্রত্যাহার করা হোক। সব FIR থেকে রক্ষাকবচ চেয়ে অভিষেকের করা মামলায় হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য। সঙ্গে আদালতে রাজ্যের আরও আর্জি, প্রতিটা FIR কেস ডায়েরি দেখেই যেন রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনকারীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগও রয়েছে। রাজ্যের আবেদনে স্পষ্ট উল্লেখ, তৃণমূল সাংসদকে দেওয়া ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ আগাম জামিনের মতোই। তাই এটা প্রত্যাহার করা হোক। রাজ্যের তরফে দেওয়া হলফনামা জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় আগামী ২৫ অগাস্ট হাইকোর্টের রায় দেওয়ার কথা রয়েছে। তার আগেই নিজেদের অবস্থান জানিয়েছে রাজ্য।

আরও পডুন: যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

সুপ্রিম কোর্টের নির্দেশে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন অভিষেক। সেক্ষেত্রে তাঁর সফর নিয়ে কোনও বাঁধ সাধবে না। কিন্তু রাজ্যের আপত্তির পর তৃণমূল সাংসদের রক্ষাকবচ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’