মৎস্যজীবীদের অকাল মৃত্যুতে ২ লাখ ক্ষতিপূরণ দেবে রাজ্য

ধবার বাজেট পেশের সময় এ কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মৎস্যজীবীদের অকাল মৃত্যুতে ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী। বুধবার বাজেট পেশের সময় এ কথা ঘোষণা করেন তিনি।

বুধবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় জানান, রাজ্য সরকার নতুন প্রকল্প মৎস্যজীবী বন্ধু চালু করছে। মৎস্যজীবীদের অকাল মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ তাঁদের পরিবারকে এককালীন সাহায্য করা হবে। ২ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে জানান তিনি। ১৮ থেকে ৬০ বছর বয়সী মৎস্যজীবী মারা গেলে তাঁর পরিবার এই আর্থিক সাহায্য পাবে বলে জানান তিনি।

উল্লেখ্য এর আগে কিষাণ ক্রেডিট কার্ডের আদলে রাজ্য সরকার চালু করেছিল মৎস্যজীবী ক্রেডিট কার্ড। এই প্রকল্পে সরকারের লক্ষ্য ছিল, দরিদ্র মৎস্যজীবীদের আর্থিক সহযোগিতা। প্রথম দফায় রাজ্যের প্রায় ৬ লাখ মৎস্যজীবীকে এই ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া  হয়েছিল। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবী ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলত। সেই কর্মসূচির পর এবার অকালে কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হল রাজ্য। ১৮ থেকে ৬০ বছর বয়সী মৎস্যজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে। মৎস্যজীবী ক্রেডিট কার্ডের পাশাপাশি রাজ্যের প্রায় ১৫ লাখ মৎস্যজীবীকে বিনামূল্যে ৫ লাখ টাকার বিমা দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?