এআই মডেল তৈরি ও প্রশিক্ষণে উদ্যোগ নিল রাজ্য সরকার, কেমন করে গড়ে উঠবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নিজস্ব ডেটা সেন্টার আছে। এবার সেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার কাজে লাগাতে বেসরকারি সংস্থাগুলির জন্য নতুন প্রস্তাব আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের সচিব শুভাঞ্জন দাস জানান, ভবিষ্যতে বেসরকারি প্রযুক্তি সংস্থাগুলিকে রাজ্যের ডেটা সেন্টার ব্যবহার করে এআই মডেল তৈরি এবং প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। সম্প্রতি কলকাতায় বণিকসভা অ্যাসোচাম আয়োজিত দশম টেকমিট অনুষ্ঠানে এই পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। এতে নতুন প্রজন্মের যুবক যুবতীদের উপকার হবে।

নবান্ন সূত্রে খবর, শিলিগুড়িতে অবস্থিত রাজ্যের ডেটা সেন্টারে অত্যন্ত উন্নতমানের কম্পিউটেশনাল ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে এই পরিকাঠামোকে এআই–ভিত্তিক গবেষণা এবং উদ্ভাবনের কাজে আরও বেশি করে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের সচিব শুভাঞ্জন দাস বলেন, ‘‌রাজ্য সরকার নতুন ধারণা এবং অংশীদারিত্বের বিষয়ে প্রস্তুত। বেসরকারি সংস্থা অথবা প্রযুক্তি কোম্পানি যদি এআই সংক্রান্ত কাজের জন্য রাজ্যের ডেটা সেন্টার ব্যবহার করতে আগ্রহী হয় সেক্ষেত্রে সরকার সেই সুযোগ করে দেবে। রাজ্য নিজস্ব একটি ডেটা সেন্টার গড়ে তুলছে। যেখানে চলতি বছরের মধ্যেই কাজ শুরু হবে। তার ফলে ডেটা স্টোরেজ, ক্লাউড পরিষেবা এবং এআই গবেষণার ক্ষেত্রে রাজ্যে নতুন সম্ভাবনার দরজা খুলবে।

এদিকে ‘বেঙ্গল সিলিকন ভ্যালি’ প্রকল্প নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন তথ্যপ্রযুক্তি সচিব। প্রায় ২৫০ একর জমির উপর গড়ে ওঠা এই প্রযুক্তি হাবে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে। শুভাঞ্জন দাসের বক্তব্য, ‘‌ইতিমধ্যেই ৪১টি সংস্থা এই প্রকল্পে জমি নিয়েছে। রাজ্যে শিল্প ও ব্যবসার পরিবেশ আরও অনুকূল করতে রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে।’‌ ক্রেডাই ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট সুশীল মেহতা বলেন, ‘‌গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ক্রমশ একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে উঠে আসছে।’‌

অন্যদিকে উন্নত শিক্ষা ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ এবং উন্নয়নশীল পরিকাঠামো রাজ্যের এই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে বলে জানান তথ্যপ্রযুক্তি সচিব। শুভঞ্জন দাসের কথায়, ‘‌তথ্যপ্রযুক্তি শিল্পের বিস্তার এখন আর শুধুমাত্র কলকাতাকেন্দ্রিক নয়। শিলিগুড়ি এবং দুর্গাপুরের মতো শহরেও প্রযুক্তি পরিকাঠামো দ্রুত গড়ে উঠছে। এখন রাজ্যে ৩২টি সরকারি আইটি পার্ক এবং ৬০টির বেশি বেসরকারি আইটি পার্ক রয়েছে। সেখানে ২৮০০–র বেশি আইটি এবং আইটিইএস সংস্থা কাজ করছে। সেখানে ২ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।’‌

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড