ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, কবে কাজ শুরু হবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ঘাটাল মাস্টারপ্ল্যান বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। আর মানুষের স্বার্থে এই প্রকল্পের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী এই প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যদিও এই কাজ করার কথা ছিল কেন্দ্রের। তারা দীর্ঘদিন ফেলে রাখলেও কাজ করেনি বলে অভিযোগ। কিন্তু কবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে?‌ এই প্রশ্নের উত্তর এখন সকলেই জানতে চান।

এদিকে এবার সবদিক পর্যালোচনা করে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মোট ২০১টি প্রকল্প নির্ধারিত করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের কাজ শেষ হবে দু’টি পর্যায়ে। প্রথম পর্যায়ে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য হবে ৯৬টি স্কিমের কাজ। আর দ্বিতীয় পর্যায়ে ১০৫টি স্কিমের কাজ সম্পূর্ণ হবে। ইতিমধ্যেই কয়েকটি স্কিমের কাজ শুরু হয়েছে। আর ঝড়ের গতিতে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। আর তাই প্রথম পর্যায়ের সব স্কিমের কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এখন তা বাস্তবায়িত করতে জোরকদমে নেমেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, অর্থ দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে সেচ দফতর।

অন্যদিকে নতুন বছরে আবার বর্ষা এলে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেটা আটকাতেই এখন থেকে কাজে নেমে পড়তেই চাইছে রাজ্য সরকার। বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে এখন কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই একাধিক নদী–খাল ড্রেজিং করার কাজ চলছে। এরপরই হবে পরিকাঠামো উন্নয়নের কাজ। প্রথম পর্যায়ে ৯৬টি প্রকল্পের কাজের জন্য খরচ ধরা হয়েছে ১০৪৬ কোটি টাকা। অর্থদফতরের এক অফিসার জানান, সেচ দফতরের যে কাজ সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা খুব দরকার। কারণ, বর্ষা বঙ্গে নেমে এলে সব টাকা জলে যাবে। তাই পুরোদমে জানুয়ারি মাসে কাজ শুরু করে দেওয়া হবে। সুতরাং পাঁচ মাস সময় পেয়ে কাজের গুণমানও বাড়ানো যাবে।

এছাড়া ঘাটাল মাস্টারপ্ল্যানের দিকে তাকিয়ে আছেন ঘাটালবাসী। এবার যদি বর্ষায় বানভাসি পরিস্থিতি ঠেকানো যায় তাহলে তা সরাসরি ভোটে প্রভাব পড়বে। দ্বিতীয় পর্যায়ে যে প্রকল্পগুলির কাজ হবে তা প্রথম পর্যায়ের উপর নির্ভরশীল। তাই এখন থেকে সবটা দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য করতে হবে বেশ কয়েকটি সেতু নির্মাণ। একইসঙ্রে চন্দ্রনেশ্বর খাল সংস্কারও করতে হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ করাআর জন্য ৪৫৩.৫৯ কোটি টাকা খরচ হবে বলে নবান্ন সূত্রে খবর।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?