রিচার নামে স্টেডিয়াম, কন্যা গর্বে গর্বিত বাবার চোখে জল

Share:

নিজস্ব প্রতিনিধি: সংস্কৃতে একটি শ্লোক রয়েছে, কন্যারত্নম মহাধনম। এর অর্থ বাবার কাছে তার কন্যা রত্নের চেয়েও দামি। পৃথিবীর সমস্ত রত্নকে যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর অন্য দিকে পিতৃস্নেহে পরিপূর্ণ মেয়েকে রাখা হয়, তাহলে নিঃসন্দেহে রত্নের ভার কমে যাবে। রিচা ঘোষও এমনই এক কন্যা। আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তাতে তাঁর কৃতিত্ব অনেকখানি। সেই কৃতিত্বের সমান অংশীদার তাঁর বাবা-মাও। রিচার ক্রিকেট খেলার প্রতি ভালবাসাকে উৎসাহ জুগিয়েছেন যে মানুষগুলো, মেয়ের ভাল সময়ের পাশাপাশি খারাপ সময়েও যারা পাশে দাঁড়িয়েছেন সমান দৃঢ়তা নিয়ে- বিশ্বজয়ীর জীবনে তাঁদের অবদান তো অনস্বীকার্য। আজ রিচা বিশ্বকাপজয়ী, তার নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে রাজ্য সরকার।

সোমবার উত্তরবঙ্গে গিয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘোষণার পর আবেগতাড়িত হয়ে পড়েন রিচার বাবা। কেঁদেও ফেলেন তিনি। মেয়েকে ঘিরে কত স্বপ্ন দেখেছিলেন একসময়, আজ সেই মেয়ের গর্বে গর্বিত বাবা মানবেন্দ্র ঘোষ। তার চোখের জল কষ্টের নয়, আনন্দের, প্রাপ্তির। তাই কান্না ভেজা গলায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রিচা জনক বলতে পারেন, “আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। শুধু রিচার নয়, নতুন প্রজন্মে যারা খেলছেন, স্বপ্ন দেখছেন তাদের জন্য এ এক বিরাট পাওনা। ধন্যবাদ জানাব মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে, যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের সকলকেই।”

উত্তরবঙ্গ থেকে ক্রিকেট স্টেডিয়াম করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ একর জমি রয়েছে চাঁদমুনিতে। সেখানেই স্টেডিয়াম তৈরির কথা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, “মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে জয় পেয়েছে ভারত। সেই দলে রয়েছেন রিচা ঘোষ। তাঁর অবদান মনে রাখতেই এই বিশেষ স্টেডিয়াম তৈরি করা হোক।” শনিবার কলকাতায় ইডেন গার্ডেনে রিচা ঘোষকে সম্মানিত করেছে সিএবি ও রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নিজের হাতে রিচা ঘোষের হাতে সোনার ব্যাট বল তুলে দিয়েছেন, পরিয়ে দিয়েছেন সোনার হার। পাশাপাশি নিজের গলার মাফলার পরিয়ে দিয়েছেন রিচার মায়ের গলায়। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি