বিনামূল্যে বাসে সফর করতে মহিলাদের মিলবে পিংক কার্ড, পাঁচ হাজার বাসও কিনবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১‌ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে সফর করতে পারবেন। তবে তাঁদের এই বিনামূল্যে সফরের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে জানা যাচ্ছে। প্রত্যেক মহিলাকে দেওয়া হবে একটি পিংক কার্ড। ওই কার্ড বাসে উঠে দেখালে শূন্য টাকার একটি টিকিট দেবে কন্ডাক্টর। তবে যতদিন না পর্যন্ত পিঙ্ক কার্ড হাতে পাওয়া যাবে, ততদিন ভোটার বা আধার কার্ড অথবা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনও প্রমাণপত্র সঙ্গে রাখলেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। কিন্তু রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস মিলবে তো? এই প্রশ্ন অনেকের মনে রয়েছে।

এদিকে শহর–শহরতলিতে সরকারি বাস যাতে বেশি করে পাওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘‌রাজ্য সরকার পাঁচ হাজার বাস কিনবে। বাস নেই, আর ফ্রি দিয়ে দিলাম, তাতে তো কোনও লাভ নেই। আগের সরকার সরকারি বাস প্রায় তুলেই দিয়েছে। তাই মহিলাদের বিনামূল্যে যাতায়াতের যে সুবিধা আমাদের সরকার দিয়েছে, তা বাস্তবায়িত করতে গেলে রাস্তায় পর্যাপ্ত বাস প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, লোন নিয়ে আমরা বাস কিনছি।’‌

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা কেমন করে কার্যকর হবে, সেটা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করছে পরিবহণ দফতর। বেশ কয়েকটি পরিকল্পনা ইতিমধ্যেই জমা পড়েছে নবান্নে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন, ‘‌১ জুন থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন।’‌ এখন সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি বাসগুলির চালক–কন্ডাক্টরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ১ জুন থেকে কোনও মহিলার কাছ থেকে ভাড়া নেওয়া যাবে না।

কেন এই পিংক কার্ড?‌ জানা গিয়েছে, অন্যান্য রাজ্য থেকেও মহিলারা পশ্চিমবঙ্গে নানা কারণে এসে থাকেন। তাঁরাও যদি এই পরিষেবা পান তাহলে লোকসানের মুখে পড়তে হবে। তাই এই রাজ্যের মহিলাদের পিংক কার্ড দেওয়া হবে। নয়াদিল্লিতে যখন আম আদমি পার্টির সরকার ছিল তখন অরবিন্দ কেজরিওয়াল মহিলাদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছিলেন। তখনও মহিলাদের পিংক কার্ড দেওয়া হয়েছিল। কলকাতা শহরে দিনে ১ লক্ষ ৮০ হাজার মতো মহিলা সরকারি বাসে চড়েন। আর গোটা রাজ্যে ৪ লক্ষের মতো মহিলারা সরকারি বাসের পরিষেবা নিয়ে থাকেন বলে সমীক্ষায় উঠে এসেছে। তাই পিংক কার্ড চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে