কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য, নজরে পঞ্চায়েত ভোট

অনলাইনে মনোনয়ন দাখিল করা ও কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানোর বিষয়টি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়ায় হবে, অভিমত রাজীববাবুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবিধান(Constitution) দায়িত্ব দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে(State Election Commission)। কিন্তু সেই দায়িত্ব সুকৌশলে রাজ্যের ঘাড়ে ঠেলে দিলেন রাজ্যের নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা(Rajib Sinha)। বৃহস্পতিবার বিকালে সাংবাদিক বৈঠকে করে রাজীববাবু জানিয়েছেন আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) হতে চলেছে। এই নির্বাচনে বিরোধীদের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীর(Central Force) উপস্থিতিতে কয়েক দফায় এই নির্বাচন হোক। কিন্তু এদিন রাজীববাবুর ঘোষনায় পরিষ্কার ভোট হচ্ছে এক দফাতেই। পাহাড় হোক বা সমতল, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, ভোট হবে ১ দফাতেই, আর সেটা ৮ জুলাইয়ে। একই সঙ্গে নজরে ছিল অনলাইনে মনোনয়ন(Online Nomination File) ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার কী সিদ্ধান্ত নেয় সেটার দিকে। আর সেখানেই দেখা গেল কৌশলের অবলম্বন করলেন রাজীববাবু।

আরও পড়ুন রাজ্যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই, মনোনয়ন শুরু শুক্র থেকে

এদিন সাংবাদিক বৈঠকে অনলাইনে মনোনয়ন দাখিল করা ও কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে রাজীববাবু জানান, দুটি বিষয়েই রাজ্য সরকারের(State Government) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজ্য পুলিশের ওপর আস্থা-ভরসা রাখা উচিত। অর্থাৎ এটা পরিষ্কার আদালতের নির্দেশ ছাড়া বাংলার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলবে না। রাজ্য পুলিশের উপস্থিতিতেই বাংলায় পঞ্চায়েত ভোট হতে চলেছে। একই সঙ্গে রাজ্যের বর্তমান নির্বাচনী আইনে অনলাইনে মনোনয়ন দাখিলের কোনও ব্যবস্থা রাখা হয়নি। অর্থাৎ এই ব্যবস্থা চালু করতে গেলে তা নিয়ে আইন সংশোধন করতে হবে যার সময় এখন নেই। অর্থাৎ এবারেও অনলাইনে মনোনয়ন দাখিলের কোনও প্রশ্ন থাকছে না। ২০১৩ ও ২০১৮ এই দুই সালেই বাংলার জনতা দেখেছে মনোনয়ন দাখিলের সময় বিরোধীদের ওপর কীরকম হামলাবাজির ঘটনা ঘটে। এবারেও কার্যত সেই ঘটনাই ঘটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ