‘আবাস যোজনা’র প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য

চিঠিতে বলা হয়েছে, ৩ মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে ১১ লক্ষ ৩৬ হাজার। তবে ‘আশ্বাস’ জুটলেও জোটেনি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের তরফে রাজ্যকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আবাস যোজনার (ABAS YOJANA) টাকা দেওয়া হবে। কেন্দ্র থেকে এসেছিল চিঠিও। তবে রাজ্য প্রাপ্য টাকা পায়নি। প্রাপ্য টাকার দাবি জানিয়ে কেন্দ্রীয় গামোন্নয়ন মন্ত্রককে চিঠি দিল রাজ্য।

চিঠিতে বলা হয়েছে, ৩ মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে ১১ লক্ষ ৩৬ হাজার। তবে ‘আশ্বাস’ জুটলেও জোটেনি টাকা। দ্রুত সেই টাকা না পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে না রাজ্য। তাই আবারও রাজ্যের আবেদন, রাজ্যের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার। প্রসঙ্গত, দেরি করে টাকা দিলে কাজ করা সম্ভব হচ্ছে না, সেই টাকা মেয়াদ ফুরালে ফের চলে যাবে কেন্দ্রের কোষাগারে।

উল্লেখ্য, ১০০ দিনের কাজেও বকেয়া কেন্দ্রের টাকা। তা নিয়েও সোমবারে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাম-বাম-শ্যাম (বিজেপি-বাম-কংগ্রেস) আঁতাত করে উন্নয়ন স্তব্ধ করতে চাইছে। আটকাতে চাইছে রাজ্যের টাকা। এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, সমস্ত অন্যান্য রাজ্য টাকা পায়, বাংলাকে বঞ্চিত করা হয়। তিনি বলেন, বাংলাকে ভাতে মারার চক্রান্ত করা হচ্ছে। এদিন সাগরদিঘির সভা থেকে বুলডোজার রাজনীতির বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বদলা নয়, বদল চাই’।

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত