Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিপা ভাইরাস নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর, আক্রান্ত হলে করণীয় কী?‌ জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিপা ভাইরাস এখন বাংলায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। বিপন্মুক্ত এখনও নন তাঁরা। তবে আগের থেকে এখন অনেকটাই স্থিতিশীল। তাঁরা নিজেদের কর্মস্থল বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে নতুন করে আর কারও শারীরিক অবস্থার অবনতি হয়নি। এই আবহে পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা ব্রাদার–নার্সকে গত পরশুই বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকে। আর পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা সিস্টার–নার্স এখনও কোমায় আচ্ছন্ন। আর ওই দুই নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৭১টি নমুনার মধ্যে ইতিমধ্যেই ১৬৫টি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বঙ্গে।

এদিকে এই নিপা ভাইরাস নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত ও সুসংহত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। ওই নির্দেশিকায় সংক্রমণের ঝুঁকি অনুযায়ী কন্ট্যাক্টদের শ্রেণিবিন্যাস, কোয়ারান্টিন, কেমো–প্রফিল্যাক্সিস, পরীক্ষা ও চিকিৎসা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। কোন কন্ট্যাক্ট কতটা ঝুঁকিপূর্ণ, কার ক্ষেত্রে কতদিন কোয়ারান্টিন থাকার কথা, তাঁদের কী পরিষেবা দেবে স্বাস্থ্য দফতর, কার কেমন চিকিৎসা হওয়া উচিত, কোন ওষুধ খেতে হবে রোগমুক্তি ও প্রতিরোধের জন্য সবই নির্দিষ্ট করে বলা হয়েছে।

অন্যদিকে এই নির্দেশিকা নিয়ে এখন আলোচনা তুঙ্গে উঠেছে। চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও এইসব নিয়ে খোঁজ করতে শুরু করেছেন। আর নির্দেশিকা অনুযায়ী, নিশ্চিত বা সম্ভাব্য নিপা আক্রান্ত রোগীর যে কোনও দেহরস এবং শ্বাসনালীর নিঃসরণের সংস্পর্শে এলে অথবা ১২ ঘণ্টার বেশি সময় ধরে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সঙ্গে বন্ধ জায়গায় থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘‌হাই রিস্ক’‌ হিসেবে চিহ্নিত করা হবে। এই শ্রেণির উপসর্গহীন কন্ট্যাক্টদের জন্য ২১ দিনের হোম কোয়ারান্টিন বাধ্যতামূলক উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তাঁদের প্রত্যেকদিন স্বাস্থ্যকর্মীদের নজরদারির আওতায় থাকতে হবে। জ্বর, মাথাব্যথা, বমি, শ্বাসকষ্ট, খিঁচুনি দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়ে নমুনা সংগ্রহ করতে হবে নিপা ভাইরাস পরীক্ষার জন্য।

এছাড়া রোগীর জামাকাপড়, বিছানার চাদর স্পর্শ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘‌লো রিস্ক’‌ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে ২১ দিন তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। আর উপসর্গ দেখা দিলে তাঁকেও দ্রুত আইসোলেশন ইউনিটে ভর্তি করে পরীক্ষা করতে হবে। রোগীর পরিচর্যায় যুক্ত ব্যক্তিদের কেমো–প্রোফাইল্যাক্সিস বিবেচনা করা হবে। তাঁদের রাইবাভিরিন অথবা ফ্যাভিপিরাভির অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে উপসর্গযুক্ত ও আরটি–পিসিআর পজিটিভ নিপা রোগীদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল চিকিৎসা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। রেমডিসিভিরের সঙ্গে রাইবাভিরিন বা ফ্যাভিপিরাভির ব্যবহারের কথা বলা হয়েছে। প্রয়োজনে মোনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের কথাও বলা হয়েছে গাইডলাইনে। প্রতি পাঁচদিন অন্তর আরটি–পিসিআর পরীক্ষা করে দেখতে হবে রোগী নেগেটিভ হচ্ছেন কিনা। আর ২৪ ঘণ্টার ব্যবধানে দু’‌বার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে, তবেই হাসপাতাল থেকে ডিসচার্জ মিলবে।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর