‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে চুপি চুপি কল্যাণীর জেএনএম হাসপাতালে পরিদর্শনে গিয়ে চূড়ান্ত অব্যবস্থা দেখেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। রাজ্যের সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা দেখে ক্ষোভপ্রকাশ করেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের আরও এক সরকারি হাসপাতালে। সরকারি স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আজ, রবিবার নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দুই বিজেপি বিধায়ক, নাকাশিপাড়ার বিধায়ক-সহ একাধিক জনপ্রতিনিধি ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

হাসপাতালে পৌঁছেই প্রতিমন্ত্রী সরাসরি রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন। সেই সময়ে চিকিৎসা পরিষেবা, ডাক্তার-নার্সদের ব্যবহার, গেটম্যানদের আচরণ এবং ওষুধের জোগান নিয়ে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি হওয়ার আগে বাইরে থেকে পাঁচটি ইনজেকশনের সিরিজ কিনে আনতে হচ্ছে। সব অভিযোগ শোনার পর হাসপাতালের সুপারকে ডেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকারি হাসপাতালে কোনওভাবেই দালালচক্র চলবে না। হাসপাতালের ভিতরে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং তাঁদের পরিবারের সঙ্গে মানবিক আচরণ করারও নির্দেশ দেন তিনি।

আরও পডুন: টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

ন্যায্য মূল্যের ওষুধের দোকান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মা-মাটি-মানুষ সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে আমরা বিশ্বাসী নই। আমরা আয়ুষ্মান আরোগ্য মন্দির ব্যবস্থায় বিশ্বাসী।’ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। কেন পরিষেবা বন্ধ রয়েছে তা খতিয়ে দেখা হবে। তবে ব্লাড ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
দালালচক্রের বিরুদ্ধে সরব হয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূলী কালচার আর চলবে না। সরকার ধাপে ধাপে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যেই হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী দিনে দালালচক্র রোধ ও পরিষেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন