‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য তথা দেশজুড়ে পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। আজ, সোমবার গণেশ চতুর্থীতে গোটা দেশে উৎসবের মেজাজ। পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে গণপতি উৎসব। গত শনিবার থেকে রাজ্যের একাধিক গণেশ পুজোর উদ্বোধনে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবারও শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন বালিগঞ্জে ভারত সেবাশ্রমের গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দেন। তিনি বলেন, ‘এরা গত চার বছর ধরে এই পুজোর আয়োজন করছে। আগে এই পুজো রাস্তায় করার অনুমতি মিলত না, ভিতরে বন্দি রেখে করতে হত, তা সত্ত্বেও প্রচুর মানুষ আসতেন। কিন্তু আমাদের জনতা জনার্দনই শেষ পর্যন্ত গণপতিকে বাইরে বের করে এনেছেন। আগের সরকার চিন্তাও করতে পারেনি যে গণেশপুজো এ ভাবে রাজপথে নেমে জন উৎসবের রূপ নিতে পারে। কিন্তু মানুষই তা সম্ভব করেছে। আর মাত্র ক’দিন পরেই বাবা বিশ্বকর্মার পুজো, তারপর দেবীপক্ষ, তার আগে এই গণেশ চতুর্থী দিয়েই বাংলায় উৎসবের মেজাজ শুরু হয়ে গেল।’

আরও পডুন: জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করে বলেন, ‘এখন উৎসবের মরশুমে সাবধান থাকতে হবে। বিশেষ করে অসুরদের থেকে দূরে থাকতে হবে। যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায়, সেই সব দেশবিরোধী শক্তি ও টুকরে টুকরে গ্যাংরূপী অসুরদের থেকে সবাইকে দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের সনাতন ঐতিহ্য ও সংস্কৃতি, টিকা, শিখা, শাঁখা এবং পলার মর্যাদা সবটা ধরে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘সকাল থেকে দেখছি অনেকেরই খুব কষ্ট হচ্ছে! বিশেষ করে কমিউনিস্টদের ভীষণ দুঃখ আর রাগ হচ্ছে। কেন আমরা পুজোর কথা বলব? অনেকে বলছে গণেশপুজো তো মহারাষ্ট্রের, তা কেন এখানে ঘরে ঘরে হবে? আমি তাদের সাফ বলতে চাই, আমরা সকলেই ভারতীয় হিন্দু। আমাদের মধ্যে কোনও আঞ্চলিক বিভাজনের প্রাচীর থাকবে না। সেই প্রাচীর আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আমরা সবাই এক সঙ্গে থাকব।’

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, একাধিক গণেশ পুজোর উদ্বোধন করবেন তিনি। সেই তালিকায় রয়েছে ঢাকুরিয়া, চেতলা, নিউ আলিপুরের মতো এলাকার পুজো।

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে