‘গণনার সন্ধ্যার পর থেকে স্টিম রোলার চলবে’, হুমকি দিয়ে সোজা জেলে তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: মুর্শিদাবাদের পর দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার করা হল আরও এক তৃণমূল নেতাকে।

সূত্রের খবর,  দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায় একটি সভা থেকে হাফিজুল মোল্লা নামে ওই নেতা ভোট গণনার দিন ‘স্টিম রোলার’ চালানোর হুঁশিয়ারি দেন। মুহুর্তের মধ্যে হাজিজুলের বিতর্কিত বার্তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের ২৯ তারিখ ভোট এবং ৪ মে গণনা। গণনার সন্ধ্যার পর থেকে ‘স্টিম রোলার’ চলবে, আমরা খোলা আকাশের নীচে বলে রাখছি। কারণ, এ লড়াই আমাদের জিততে হবে।’ যা নজরে পড়তেই নড়েচড়ে বসে কমিশন এবং গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে হাফিজুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে কমিশনের নির্দেশে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির সভাপতি রাজু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বহরমপুর পুরসভার একটি ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযোগ, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে তিনি সরাসরি ভোটারদের ভয় দেখিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে পৌঁছনো তথ্য অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্দেশ্যে তৃণমূল নেতা  বলেন, নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া যাবে না। যদি ভোটে গণ্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নেই। বাড়িতে আমি রসগোল্লা পাঠিয়ে দেব। সেই সঙ্গে ভোটারদের সতর্ক করে আরও বলেন, কোন বাড়ির ভোট কোন দিকে যাচ্ছে তা নাকি নজরদারির আওতায় থাকবে এবং তার হিসেব রাখা হবে।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের