মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম বিস্ফোরণ কান্ডে এবার উঠে এসেছে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা। এই ঘটনায় এসটিএফের হাতে আটক মৃত সচ্চিদানন্দের প্রেমিকা ও তার স্বামী।

পুলিশ সূত্রে খবর মধ্যমগ্রামের এক গৃহবধুর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দের। সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। পরে প্রেমিকার স্বামীর সম্পর্কে জানতে পেরে মধ্যমগ্রামে আসে সে। জানা গিয়েছে, তিন মাস আগেও মধ্যমগ্রামে এসেছিলেন সচ্চিদানন্দ। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমিকার স্বামীকে হত্যা করতেই ডিভাইস নিয়ে এসেছিল সচ্চিদানন্দ। তবে প্রেমিকার স্বামীকে হত্যা করতে সে কোনও বিস্ফোরক বানাচ্ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, আইটিআই পাস সচ্চিদানন্দ ডিভাইস বানানোর কাজে অত্যন্ত দক্ষ। ইতিমধ্যেই সচ্চিদান্দের প্রেমিকা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেমিকার সম্পর্কের বিষয়টি তার স্বামী জেনে যাওয়ার পর অশান্তি হয়েছিল। প্রেমিকার অপমান মেনে নিতে না পেরে মধ্য়মগ্রামে চলে আসে সে। ভুল করে নিজেই পেনের মতো একটি বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।  যন্ত্রের ভুল বোতামে চাপ পড়তেই দুর্ঘটনা ঘটে। পুলিশের অনুমান, মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে গেলেই সচ্চিদানন্দ মধ্যমগ্রামে এসে থাকতেন। গত তিন দিন ধরে মধ্যমগ্রামেই থাকছিলেন তিনি।

রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে ঘটনাটি ঘটে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা যায়, ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগ ভর্তি বোমা থেকেই বিস্ফোরণ হয়। তাতেই গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। বোমা বিস্ফোরণের শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ছুটে আসেন মধ্যমগ্রাম থানার পুলিশও পুলিশ এসে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা