আমডাঙাতে তিন ট্রাক ভর্তি নিষিদ্ধ বাজি আটক করল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণের  রেশ কাটতে না কাটতেই উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পাশাপাশি বাজি পাচারের অভিযোগে একজন ব্যবসায়ী ও একজন ট্রাক মালিককে গ্রেফতার করেছেন এসটিএফের আধিকারিকরা। উদ্ধার করা বাজির বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। কোথায় ওই বিপুল পরিমাণ বাজি পাচার হচ্ছিল তা জানার জন্য ধৃতদের জেরা চালাচ্ছে এসটিএফ গোয়েন্দারা। 

গত রবিবার সকালে দত্তপুকুর থানার নীলগঞ্জের মোচপোল এলাকার একটি বাজি কারখানায় (Fire Crackers Factory) ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে সংশ্লিষ্ট বাজির কাসরখানার মালিক-সহ ১০ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও অনেকে। বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আর মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরেই দত্তপুকুর থানার ওসি শুভব্রত ঘোষ ও নীলগঞ্জ ফাঁড়ির আইসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হয়। অবৈধ বাজি উদ্ধারে কোমর কষে ঝাঁপায় এসটিএফ-সহ রাজ্য পুলিস। 

 এসটিএফ সুত্রে খবর, নীলগঞ্জের(Nilganj) বাজি কারখানায় বিস্ফোরণের পরেই বাজি ব্যবসায়ীরা এলাকা থেকে বাজি নিয়ে অন্যত্র পালাচ্ছিলেন। বিপুল পরিমাণ বাজি ভিন রাজ্যে পাচারের জন্য তিনটি ট্রাক বোঝাই করা হয়। পাকড়াও হওয়ার হাত থেকে বাঁচতে ধরম কাটায় তিনটি ট্রাক পার্ক করে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তিনটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়। 

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে