শেয়ার বাজারে স্বল্প বিনিয়োগে প্রচুর রিটার্ন, প্রতারণায় জালে দুই হাওড়াবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্প টাকা বিনিয়োগ করলে আসবে প্রচুর টাকা। এক মুহূর্তে খুলে যাবে ভাগ্য। এই লোভ দেখিয়ে জালিয়াতির ছক কষেছিল এক প্রতারণা চক্র। বাঁশদ্রোণীর বাসিন্দার থেকে বিপুল টাকা হাতানোর অভিযোগ আসে। আর সেই তদন্তে নেমে এবার হাওড়ার বাসিন্দাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেন বাঁশদ্রোণীর বাসিন্দা রাজীব চক্রবর্তী।

পুলিশ সূত্রে খবর, বাঁশদ্রোণীর বাসিন্দা অভিযোগ করেন, শেয়ার মার্কেটে অল্প টাকা বিনিয়োগ করলে রাতারাতি বিপুল রিটার্ন পাওয়া যাবে, এই প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপর অভিযোগের নিরিক্ষে তদন্তে নেমে সরকারি ব্যাঙ্কের এক অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকার লেনদেনের হদিশ পায় তারা। সেই সূত্র ধরে প্রতারণা চক্রে অন্যতম অভিযুক্ত বারাসতের বাসিন্দা ৩৪ বছর বয়সি তন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ। ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে থাকবেন। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য ডিজিটাল প্রমাণের উপর ভিত্তি করে আরও একজনের হদিশ মিলেছে।

এরপর বুধবার গভীর রাতে হাওড়ার লিলুয়ায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শান্তনু গায়েনকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। মাত্র ২০ বছর বয়সি ওই যুবকের অ্যাকাউন্টেই ঢুকেছিল ৪৬ লক্ষ টাকা। তদন্তকারীদের দাবি, শান্তনু এই প্রতারণা মামলার সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।

ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট