পরকীয়ায় বাধা! প্রেমিকার স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি প্রেমিকের, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বহির্ভূত সম্পর্কের জের! প্রেমিকার স্বামীকে খুন করে লোহার ট্রাঙ্কের ভিতরে লুকিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে। হাড়িহিম করা হত্যাকাণ্ডটি ঘটেছে শহরের সেক্টর-৫৪ এলাকায়। ইতিমধ্যে, ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আমান, বিহারের সাহারসা জেলার বাসিন্দা। পেশায় ডেলিভারি এজেন্ট ছিলেন। স্ত্রীর সঙ্গে গুরুগাঁওয়ে থাকতেন। আমানের স্ত্রী পরিচারিকার কাজ করেন। ঘটনার দিন তিনি কাজের জন্য খুব ভোরেই বেরিয়ে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় স্ত্রীর।  তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বিহারের বাসিন্দা সোনু কুমার (১৯) এবং মহম্মদ মিরাজকে (২০)। জিজ্ঞাসাবাদের সময় সোনু পুলিশকে জানায়, সে নিহতের স্ত্রী সুনীতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। পুলিশ জানায়, নিহত ডেলিভারি এজেন্ট আমান এই সম্পর্কের কথা জানতে পারায় দু’জনের মধ্যে বিবাদ শুরু হয়।

পুলিশ জানিয়েছে, সোনু ভয় পেয়েছিল যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় আমান প্রতিশোধ নিতে পারে। তাই সোনু ও মোহাম্মদ মিরাজ একসঙ্গেই খুনের পরিকল্পনা করেছিল। সেই মতো ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টার দিকে বানজারা বাজার এলাকায় আমান একা থাকাকালীন তাঁকে খুন করা হয়। ধৃতদের মধ্যে একজন আমানের পা ধরেছিল এবং অন্যজন তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। খুনের পর দেহটি বাক্সবন্দিও করা হয়। মৃতের ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দু’জন অভিযুক্তকে। 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে